Deadly Accidents: হাড়হিম পথদুর্ঘটনা! ইঞ্জিনভ্যানে চাপা পড়লেন যুবক, মুখোমুখি সংঘর্ষ বাইক-টোটোর, ছুটন্ত ট্রেন থেকে লাইনে ছিটকে পড়ল...

Deadly Accidents: নিজের বাড়ির কাছেই আচমকা ইঞ্জিনভ্যান উল্টে চাপা পড়ে গুরুতর জখম হন মামুন। অন্য দিকে, এদিন ক্যানিং-বারুইপুর রোড়ের বেতবেড়িয়া এলাকায় বাইক-টোটোর সংঘর্ষে মৃত্যু হয় সুরজিত মণ্ডল নামে এক যুবকের। ওদিকে, চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হল ১৩ বছর বয়সী এক বালক। পুরুলিয়ার ঘটনা।

সৌমিত্র সেন | Updated By: Nov 9, 2025, 11:20 AM IST
Deadly Accidents: হাড়হিম পথদুর্ঘটনা! ইঞ্জিনভ্যানে চাপা পড়লেন যুবক, মুখোমুখি সংঘর্ষ বাইক-টোটোর, ছুটন্ত ট্রেন থেকে লাইনে ছিটকে পড়ল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনটি ভিন্ন ঘটনা। ক্যানিংয়ে দুটি, পুরুলিয়ায় একটি। তিনটিই ভয়াবহ দুর্ঘটনা (Deadly Accidents)। ক্যানিংয়ে পৃথক দুটি পথদুর্ঘটনায় (Road Accident) মৃত ২,জখম ১। অন্য দিকে, চলন্ত ট্রেন (Rail Accident) থেকে পড়ে জখম হল ১৩ বছর বয়সী বালক। বালককে উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Bengal Weather Update: বাংলা জুড়ে শীতের আমেজ, বইছে পশ্চিমি হাওয়া! জেলায় কড়া ঠান্ডা, কলকাতায় কত ডিগ্রি? শীত কি ক্রমশ বাড়বে?

ভ্যান-চাপা 

পৃথক দুটি পথদুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। ক্যানিং থানার পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বাসন্তী থানার অন্তর্গত ৬ নম্বর সোনাখালির বাসিন্দা পেশায় মোটরচালিত ইঞ্জিনভ্যান-চালক মামুন লস্কর (৩৫) এদিন  নিজের বাড়ির কাছেই আচমকা ইঞ্জিনভ্যান উল্টে চাপা পড়েন। গুরুতর জখম হন মামুন। আত্মীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মামুনকে মৃত বলে ঘোষণা করেন। 

বাইক-টোটোর সংঘর্ষে

অন্য দিকে, এদিন ক্যানিং-বারুইপুর রোড়ের বেতবেড়িয়া এলাকায় বাইক-টোটোর সংঘর্ষে মৃত্যু হয় সুরজিত মণ্ডল (৩৫) নামে এক যুবকের। মৃতের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত গৌড়দহ সংলগ্ন গোঞ্চপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন টোটোচালক রাজেশ মণ্ডল টোটো নিয়ে ছয়ানি থেকে বারুইপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে উল্টোদিক থেকে আসছিল একটি বাইক। আচমকা দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন টোটো চালক ও বাইক চালক উভয়েই। স্থানীয় পথচারীরা তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাইক চালক সুরজিত মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Horoscope Today: মেষের ধৈর্য, মিথুনের বিদেশভ্রমণ, কন্যার আরাম! দেখে নিন, আজ কোন রাশির ভাগ্যে কী আছে...

চলন্ত ট্রেন থেকে পড়ে

ওদিকে, চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হল ১৩ বছর বয়সী এক বালক। পুরুলিয়ার ঘটনা। বালককে উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনের অদূরে। আসানসোল-বরাভূম ট্রেনে দরজার সামনে বসেছিল বালকটি। পুরুলিয়া রেল স্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত আচমকা পড়ে যায় সে। এলাকার বাসিন্দারা সঙ্গে সঙ্গে বালকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুরুলিয়া জিআরপি থানায়। খবর পেয়ে হাসপাতালে যান পুরুলিয়া রেল স্টেশন মাস্টার চন্দ্রশেখর মাঝি। জানা যায়, ছেলেটির বাড়ি পুরুলিয়ার টামনা থানার কাঁটাডি এলাকায়। আপাতত সুস্থ রয়েছে সে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.