WB Weather Update: রাজ্যে আবহাওয়ার পরিবর্তন! শীত ভাগ্য ঘোরতর অনিশ্চিত...

WB Weather Update: আসামে ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে উত্তর রাজস্থান পর্যন্ত রয়েছে অক্ষরেখা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে কাল বুধবার ২২শে জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

Updated By: Jan 21, 2025, 10:20 AM IST
WB Weather Update: রাজ্যে আবহাওয়ার পরিবর্তন! শীত ভাগ্য ঘোরতর অনিশ্চিত...

অয়ন ঘোষাল: সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কাল বুধবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। দক্ষিণ পূর্ব বাতাস বা পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আবহাওয়ার পরিবর্তন সপ্তাহের মাঝামাঝি।আগামী দু''দিন সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

Add Zee News as a Preferred Source

দক্ষিণবঙ্গে

শীতের আমেজ শুক্রবার পর্যন্ত বহাল। তারপরের শীত ভাগ্য ঘোরতর অনিশ্চিত। রাতের তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে। তারপর বৃদ্ধি পাবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ফের বৃষ্টি। হতে পারে তুষারপাত। ২৪ জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু-দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে। তার প্রভাবে বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।

আরও পড়ুন: মেদিনীপুরের পর জলপাইগুড়ি! ফের অসুস্থ প্রসূতি, 'কোমায়' মা...

কলকাতা

কলকাতায় রাতের পারদ আরও দুই দিন ১৪ ডিগ্রি বা তার আশেপাশে ঘোরাফেরা করবে। রাতে এবং ভোরে শীতের আমেজ থাকলেও কাল থেকে বেলা বাড়লে আর গরম পোশাকের প্রয়োজন হবে না। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে বেড়ে ১৪.৮ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ২৫.৬ থেকে কমে ২৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৭ শতাংশ।

ভিনরাজ্যে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তামিলনাডু পন্ডিচেরি করাই কালে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হিমাচল প্রদেশ রাজস্থান এবং হরিয়ানাতে। শীতল দিনের পরিস্থিতি উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ও রাজস্থানে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.