Weather Update: 'উষ্ণ' প্রেমের সপ্তাহ! শীত বিদায়ের 'দিনক্ষণ' জানিয়ে দিল হাওয়া অফিস...

সকালের দিকে দক্ষিণের ৬ এবং উত্তরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা।

Updated By: Feb 3, 2025, 06:24 PM IST
Weather Update: 'উষ্ণ' প্রেমের সপ্তাহ! শীত বিদায়ের 'দিনক্ষণ' জানিয়ে দিল হাওয়া অফিস...

অয়ন ঘোষাল: আজ রাতের মধ্যে কলকাতায় গড়ে ৩ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। গোটা দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতন হতে পারে। উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা এমনিতেই স্বাভাবিক বা তার কাছাকাছি আছে। সেখানে তাপমাত্রা খুব বেশি উত্থান পতনের সম্ভবনা নেই।

Add Zee News as a Preferred Source

কলকাতার আকাশ আজও প্রথম দিকে আংশিক মেঘলা ছিল। বেলা বাড়ার পর আকাশ পরিষ্কার হয়েছে। আগামী দুই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সকালের দিকে দক্ষিণের ৬ এবং উত্তরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা।

৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা নিম্নগামী। ৭ এবং ৮ ফেব্রুয়ারি ফের তা ঊর্ধ্বমুখী। ৮ তারিখ রাতের পর আবার নিম্নমুখী পারদ। পারদের এই ওঠানামা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। তারপর থেকে পারদ পতনের সম্ভবনা আর নেই।

আরও পড়ুন, Howrah Incident | Eve-teasing: সরস্বতী পুজোয় ইভটিজিং! মেয়েকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল বাবার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.