Weather Update: নিম্নচাপের জের! বৃষ্টির ঝোড়ো ব্যাটিং গোটা বাংলায়, ভাসবে ৫ জেলা...

Bengal weather Today: নিম্নচাপ ঝাড়খন্ডে। আবহাওয়ার কিছুটা উন্নতি। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Jun 20, 2025, 12:11 PM IST
Weather Update: নিম্নচাপের জের! বৃষ্টির ঝোড়ো ব্যাটিং গোটা বাংলায়, ভাসবে ৫ জেলা...

অয়ন ঘোষাল: রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

Add Zee News as a Preferred Source

বর্ষার আপডেট 
মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ। দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও রাজস্থানের কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দুই তিন দিনে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঢুকতে পারে মৌসুমী বায়ু।  মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে যোধপুর জয়পুর গোয়ালিয়র খাজুরাহো শোনভদ্র বালিয়ার ওপর অবস্থান করছে।

আরও পড়ুন- Purulia Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত ৯...

সিস্টেম 
সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খন্ডে সরে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে এই মুহূর্তে অবস্থান উত্তর-পূর্ব ঝাড়খন্ড এলাকা। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে ধীরে এগোচ্ছে। উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর গুজরাট পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এটি রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত রয়েছে কঙ্কন থেকে কেরালা পর্যন্ত আরও একটি অক্ষরেখা। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান থেকে মেঘালয় পর্যন্ত। উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

দক্ষিণবঙ্গ 
আজও সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির কোনো সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দু এক জেলায় আংশিক মেঘলা আকাশ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি হবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলায়। 

উত্তরবঙ্গ 
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে।

আরও পড়ুন- Karisma Kapoor Ex Husband's Funeral: তিক্ত স্মৃতি ভুলে সঞ্জয়ের শেষকৃত্যে করিশ্মা! কান্নায় ভেঙে পড়ল ১৪ বছরের কিয়ান, পাশে করিনা-সইফ...

কলকাতা 
আজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে।আবহাওয়ার সামান্য উন্নতি। আজ বিক্ষিপ্তভাবে  বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  

কলকাতার তাপমাত্রা 
আজ  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২.৪ মিলিমিটার।

ভিনরাজ্যে 
ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছত্রিশগড় উত্তর প্রদেশ ঝাড়খন্ড মধ্য মহারাষ্ট্র নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরাতে। ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার রাজস্থান গুজরাট হরিয়ানা চন্ডিগড় দিল্লি কঙ্কন ও গোয়া মধ্যপ্রদেশ ওড়িশা উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.