COVID 19 Cases in Bengal: আতঙ্ক বাড়ছেই! ফের রাজ্যে করোনা আক্রান্ত দুই শিশু, ভর্তি হাসপাতালে...

COVID 19 Cases: এখনও পর্যন্ত ভারতে দুটি করোনা ভ্যারিয়ান্টের সন্ধান পাওয়া গিয়েছে। একটি হল NB.1.8.1 এবং অন্যটি হল LF.7। পাশাপাশি রয়েছে JN.1

দেবস্মিতা দাস | Updated By: May 27, 2025, 04:03 PM IST
COVID 19 Cases in Bengal: আতঙ্ক বাড়ছেই! ফের রাজ্যে করোনা আক্রান্ত দুই শিশু, ভর্তি হাসপাতালে...
প্রতীকী ছবি

রণজয় সিংহ: মালদহে দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর নালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, COVID 19 Cases In Kolkata: কলকাতাতেও করোনা হানা! বঙ্গে আক্রান্তের সংখ্যা কত জানেন? ফের ছোবল মারণ ভাইরাসের...

আর তাতেই করোনা পজেটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডের ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি।

তবে প্রতি মুহূর্তে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনও কারণ নেই। উল্লেখ্য এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসের ২৬ মে পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা হাজার ১০১০ জন। আমাদের রাজ্যে সেই সংখ্যা প্রায় ১৮ জন। এরই মধ্যে নতুন করে মালদায় করোনার সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত সাধারণ মানুষ।

এর আগে বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয় ৪ জন। একজন গৃহবধূ, এক কিশোর, এক প্রসূতি ও এক নাবালকের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্ত গৃহবধূ ও কিশোর ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মগরাহাটের বাসিন্দা।

কলকাতাতেও ২ করোনা আক্রান্তের খোঁজ মেলে। এক প্রসূতি করোনায় আক্রান্ত বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর। জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গ রয়েছে তার। কাঁকুরগাছির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ওই প্রসূতি। ওদিকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক নাবালক করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়।

আরও পড়ুন, Cyclone Shakti update: 'শক্তি' তাণ্ডব করবে! প্রবল বেগে ধেয়ে আসছে! দক্ষিণের সাগরপার ত্রস্ত, তৎপর প্রশাসন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.