অয়ন শর্মা: করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্ক ছড়াচ্ছে জনমানসে। তাই রাজ্যের বিভিন্ন হাসপাতাল কোভিড আরটিপিসিআর টেস্ট ইতিমধ্যেই শুরু করেছে। সূত্রের খবর, সেখানে মেয়াদ উত্তীর্ণ টেস্টিং কিট দিয়ে COVID টেস্ট করা হচ্ছে। এই টেস্টিং ক্রিকেট মেয়াদ ছিল,১৮ মাস। নতুন করে কিট সাপ্লাই জন্য আর কোন অর্ডার হয়নি।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Minor Girl Death: ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর কী এমন হল? ১১-র নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য...
২০২৩ সালের অক্টোবর মাস নাগাদ রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে শেষবার অর্ডার হয়েছিল কোভিড টেস্টিং কিট সাপ্লাইয়ের জন্য। এই অর্ডারে উল্লেখ রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫০০ কিট, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ কিট, পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালকে ৫০০ কিট, আসানসোল জেলা হাসপাতালকে ৫০০ কিট সাপ্লাই করা হয়।
সব মিলিয়ে আড়াই হাজার টেস্টিং কিট সাপ্লাই করা হয় মানিকতলা ব্লাড ব্যাংক থেকে। এই বিষয়টি নজরে আসতেই সতর্ক স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের কর্তারা বৈঠক করেছেন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু কেন এইভাবে মেয়াদ উত্তীর্ণ টেস্টিং কিট ব্যবহার করা হচ্ছে নিয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি স্বাস্থ্য ভবনের।
আরও পড়ুন, Kumbh Mela 2025: কুম্ভমেলা থেকে শ্রীরামপুরে! বৃদ্ধকে বাড়ি ফেরালেন হ্য়াম রেডিও অপারেটররা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)