Bengal Weather: নিম্নচাপের কু-নজর! ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ভাসবে কোন কোন জেলা?

West Bengal Weather Update: আপাতত ইতস্তত বিক্ষিপ্ত রাজ্যের সব জেলায়। আগামী দু-দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। 

দেবস্মিতা দাস | Updated By: Jun 26, 2025, 06:21 PM IST
Bengal Weather: নিম্নচাপের কু-নজর! ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ভাসবে কোন কোন জেলা?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেসারে পরিণত হয়েছে। এটি উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে এগোবে।দক্ষিণবঙ্গে সব জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, School Bus Accident: ভয়ংকর দুর্ঘটনার কবলে পডুয়াবোঝাই স্কুলবাস! ৩০ জন খুদে পড়ুয়া... স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ... 

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

শুক্রবার রথযাত্রার দিন পাঁচ জেলায় বৃষ্টি বেশি হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে অতি-ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।  ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

কাল শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সতর্কবার্তা। বাংলা ও উড়িষ্যা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। 

জুন মাসে স্বাভাবিক বৃষ্টি। দক্ষিণবঙ্গে কিছুটা বেশি হলেও উত্তরবঙ্গে এত বৃষ্টির পরেও জুন মাসে বৃষ্টিতে ঘাটতি থাকছে। দক্ষিণবঙ্গে ১০ থেকে ১১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে আর পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। কলকাতাতে বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে মালদা ও জলপাইগুড়ি ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টির ঘাটতি। সামগ্রিকভাবে বাংলায় স্বাভাবিক বৃষ্টি রয়েছে জুন মাসে।

আরও পড়ুন, Tantric Horror: ওষুধ খাইয়ে বেহুঁশ করে নাবালিকাকে অকথ্য যৌন নির্যাতন! বর্বর আরামাবাগের তান্ত্রিক গ্রেফতার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.