Weather Update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহ শেষে ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা...

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: May 24, 2025, 09:03 AM IST
Weather Update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহ শেষে ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা...

অয়ন ঘোষাল: আরব সাগরের নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটির সর্বশেষ অবস্থান কোঙ্কন উপকূল এলাকায়। আজ দুপুরের পর এই সিস্টেম উত্তরমুখী হয়ে আরো শক্তি সঞ্চয় করতে করতে ধীর গতিতে এগোবে। 

Add Zee News as a Preferred Source

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী ২৭ শে মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা। এরপর সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করবে। 

মৌসুমী বায়ু

মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামীকাল ভারতের মূল ভূখণ্ড কেরালায় ঢুকে যাবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কো মেরিন এলাকার বেশিরভাগ অংশের ঢুকে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। 

আরও পড়ুন- Breaking News Live Update: 'দলীয় বিরোধীতা থাকলেও দেশের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ', অপারেশন সিঁদুর প্রসঙ্গে জাপানে বললেন অভিষেক...

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার সাময়িক বিরতি। এই দুই দিন কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি উল্লেখ্যযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বুধবার থেকে। বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে সার্বিক ভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলায় কোনো কোনো জোনে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দুয়েক জেলায় কম থাকলেও রবি ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। মাঝে মঙ্গলবার সাময়িক বিরতি। বুধবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার।

কলকাতা

মূলত মেঘলা আকাশ। দিনের যেকোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সারাদিন গুমোট আর্দ্র অস্বস্তি বহাল থাকবে কলকাতায়। 

আরও পড়ুন- Monsoon Update: রবিবারই কেরালায় ঢুকছে বর্ষা! সপ্তাহ শেষে বাংলা জুড়ে ঝড়-বৃষ্টি, জারি সতর্কতা...

পরিসংখ্যান

কাল রাতের তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৬ থেকে ৯৫ শতাংশ। কলকাতায় গতকাল প্রায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

দেশ

গোয়া কোঙ্কন মহারাষ্ট্র কর্নাটকে প্রবল বৃষ্টির আশঙ্কা। পশ্চিমঘাট পর্বতমালার সমুদ্রের দিকের অংশে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি কেরলে। 

তাপপ্রবাহ এবং ধুলি ঝড়ের পূর্বাভাস রাজস্থানে। হরিয়ানা চন্ডিগড় দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে চরম গরম।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.