Bengal Weather: রথের দিন ভাসতে চলেছে ৮ জেলা.... দুর্যোগ চলবে সপ্তাহভর...

Weather Update: শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

দেবস্মিতা দাস | Updated By: Jun 23, 2025, 07:00 PM IST
Bengal Weather: রথের দিন ভাসতে চলেছে ৮ জেলা.... দুর্যোগ চলবে সপ্তাহভর...
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, বেশ কিছু জেলাতে। ২৭ জুন শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Flies: মাছির দৌরাত্ম্যে দিনরাত কাটছে মশারির ভেতরেই! নাজেহাল ৮-১০ গ্রামের মানুষ, ছড়াচ্ছে অসুখও...

দক্ষিণবঙ্গে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে।

শুক্রবার পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন, Durgapur: গাড়ি থেকে নামতেই দুষ্কৃতীকে ধাওয়া, হাজত ঘরের সমানে উঠল জয় শ্রীরাম স্লোগান

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.