Bengal Weather: শনিবার থেকে রাজ্যজুড়ে আরও বাড়বে দুর্যোগ? লাগাতার বৃষ্টি চলবে টানা...

West Bengal Weather Update: ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে সঙ্গে বৃষ্টি। ২০ এপ্রিলের পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি দিনের তাপমাত্রা বাড়বে।

দেবস্মিতা দাস | Updated By: Apr 18, 2025, 05:04 PM IST
Bengal Weather: শনিবার থেকে রাজ্যজুড়ে আরও বাড়বে দুর্যোগ? লাগাতার বৃষ্টি চলবে টানা...
প্রতীকী ছবি

সন্দীপ প্রামাণিক: উত্তর বাংলাদেশে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটি মালদা ও দুই দিনাজপুরের লাগোয়া, এই সার্কুলেশনের জন্য দুই দিনাজপুর এবং মালদাতে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দমকা হাওয়া বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার মালদা ও দুই দিনাজপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ বৃষ্টি হবে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Dilip Ghosh Marriage: গাইলেন, নাচলেন, করলেন মিষ্টিবিলি! দিলীপের বিয়ের খুশিতে আনন্দে মাতলেন দিলীপের 'ঘোর প্রতিদ্বন্দ্বী' তৃণমূলনেতা...

১৯ এপ্রিল ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত-সহ ঝড় বৃষ্টি হবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০ এপ্রিল উত্তরবঙ্গের ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে শুধু বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা।

২১-এও একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে। আগামী ২৩ তারিখ পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। শুক্রে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। নদীয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা এবং দুই মেদনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে সঙ্গে বৃষ্টি।

 ১৯ এপ্রিল দক্ষিণবঙ্গের নদীয়া, দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে ও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হবে। ২০ এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা।

২১ এপ্রিল দক্ষিণবঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদে। ২২, ২৩ ও ২৪ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় শুকনো থাকবে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আগামী তিনদিন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না, এই ঝড় বৃষ্টির জন্য অনেকটাই তাপমাত্রা কম থাকবে। ২০ এপ্রিলের পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি দিনের তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন, Purulia news: পুরুলিয়ায় অশরীরী আত্মা? জঙ্গলের পথ ধরে গেলেই আক্রমণ করছে অশুভ শক্তি! ভয়ংকর কাণ্ড ঘটছে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.