Amit Shah in Bengal: অনুপ্রবেশকারীদের অনেক আগেই ঘূণপোকা বলেছিলেন অমিত শাহ। সোমবার বললেন, অনুপ্রবেশকারীদের আমাদের যুবদের রোজগার খেয়ে নিচ্ছে

মৌমিতা চক্রবর্তী: বিধানসভা ভোটের ফল বের হওয়ার পরদিন থেকেই অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়ার নির্দেশ দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর দিদি-ভাইপোর 'গুন্ডাদের' সতর্ক করলেন, ঘর থেকে বের হবেন না, নইলে বুঝতে পারবেন। অন্যদিকে, ৫ মে-র পর সিন্ডিকেটবাজদের উল্টো করে টাঙিয়ে সিধে করে দেওয়া হবে। সাফ কথা অমিত শাহর।
সোমবার পশ্চিম বর্ধমানের খণ্ডরা ফুটবল মাঠ থেকে রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে সভায় অমিত শাহ বলেন, মমতাকে হারানো মানেই অনুপ্রবেশমুক্ত বাংলা। এই অনুপ্রবেশকারীদের একমাত্র বের করতে পারে ভারতীয় জনতা পার্টি। ছশো একর জমি চাই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। সেই জমি দিচ্ছে না দিদি। যাতে বেড়া দেওয়া না যায়। আর বিএসএফকে দোষ দেওয়া যায়। আরে দিদি! বিএসএফ নিজের প্রাণ দিতে পারে কিন্তু কোনও অনুপ্রবেশকারীকে দেশে ঢুকতে দেয় না। আপনার দিন শেষ। ৫ মে বিজেপি সরকার গঠন হবে। আর তার ৪৫ দিন পর বিএসএফকে ৪৫ একর জমি বিএসএফকে দিয়ে দেব। সীমান্ত তো বন্ধ হবেই, তার পরেও দেশ থেকে এক একজন অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশ থেকে বের করব।
অনুপ্রবেশকারীদের অনেক আগেই ঘূণপোকা বলেছিলেন অমিত শাহ। সোমবার বললেন, অনুপ্রবেশকারীদের আমাদের যুবদের রোজগার খেয়ে নিচ্ছে। আর দেশে দাঙ্গা করছে। সব অনুপ্রবেশকারীদের বলছি, ৫ মে-র বিকেল থেকেই বাংলা ছেড়ে ফেরত যাওয়া শুরু করে দিন। আপনাদের সময় শেষ। দিদির গুন্ডারা, ভাইপোর গুন্ডারা অতিষ্ঠ করে দিচ্ছে, তাই না! এই মাইকে সব গুন্ডাদের বলে যাচ্ছি, ঘর থেকে বের হবেন না। না হলে ৫ মে-র পর আপনাদের রেহাই নেই। ভাইবোন, ভয় না পেয়ে ভোট দিন। এবার মমতার গুন্ডাদের ক্ষমতা নেই যে আপনাদের রুখে দেবে। এবার ভোট হলেই মমতার চলে যাওয়া সুনিশ্চিত হয়ে যাবে।
এক সময় বাংলা ছিল গোটা দেশের মধ্যে একটি উন্নত জায়গা। সেই বাংলাকে বে-রোজগারিতে ভরে দিয়েছে মমতা দিদি। আমরা ঠিক করেছি বাংলায় বিজেপি সরকার গঠন হলেই বাংলায় ৫টি শিল্প তালুক গড়ে ফের বাংলায় শিল্প ফিরিয়ে আনব। গত ১৫ বছরে বাংলায় ৭০০০ শিল্প বন্ধ হয়ে গিয়েছে। ওড়িশাতে শিল্প আসে, অসমে সেমি কন্ডাক্টারের কারখানা হয় কিন্তু বাংলায় যে শিল্প রয়েছে তাও বন্ধ হয়ে যায়। কারণ বাংলার মানুষ ভাইপোর সিন্ডিকেটকে ভয় পায়। আপনারা বিজেপির উপরে ভরসা রাখুন। ৫ মে-র পর সব সিন্ডিকেট ওয়ালাকে উল্টো টিঙিয়ে সোজা করার কাজ আমরা করব। কয়লা, বালি, গোরু পাচার বন্ধ হয়ে যাবে। বিজেপি দুর্নীতিবাজদের জেলে ঢোকানোর কাজ করবে। মাইনিং এর কাজ শুরু করা হবে। সোনার বাংলাকে সিন্ডিকেট রাজে এরা বদলেছেন। আমরা বাংলাকে রবীন্দ্রনাথের সোনার বাংলা করব।
অনিত শাহ আরও বলেন, অযোধ্যায় রামমন্দির হয়েছে। মমতা এর বিরোধিতা করেছিলেন। হুমায়ুন মমতার লোক। ও বাবরি বানাতে চায়। কিন্তু বাংলায় বাবরি হতে দেবেন? মমতা দিদি ৫ মে বিজেপি সরকার আসবে, কোনোভাবেই বাংলাতে বাবরি হবে না। পহেলগাও এর পর অপারেশন সিঁদুর করে দেখিয়েছেন মোদীজি।। ঘরে ঢুকে পাক জঙ্গি দের মারা হয়েছে।। এবার অনুপ্রবেশকারী দের পালা।
বিজেপির বহুদিনের ইস্যু হল অভিন্ন দেওয়ানি বিধি। এনিয়ে শাহ বলেন, কিছু লোক চারটে বিয়ের সুযোগ পায়। আমরা ইউসিসি এনে দেব চারটে বিয়ে ওদের করতে দেব না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)