Basirhat Incident: ছিঃ! রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে.. পাকড়াও বাবুসোনা..

Basirhat Incident:  পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়।

তনুময় ঘোষাল | Updated By: May 23, 2025, 04:51 PM IST
Basirhat Incident: ছিঃ! রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে.. পাকড়াও বাবুসোনা..

বিমল বসু: গভীর রাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ! পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Nandigram Incident: সরগরম নন্দীগ্রাম; খাবারের দোকানে বেচতেন মদ! ধারবাকির জীবনে ভয়ংকর পরিণতি...

পুলিস সূত্রে খবর, ওই গৃহবধূর বাড়ি মিনাখাঁ বামুনপুকুর এলাকায়। কর্মসূত্রে স্বামী সেদিন বাইরে ছিলেন। বুধবার রাতে একাই ঘুমোচ্ছিলেন ওই গৃহবধূ। রাত তখন প্রায় দুটো। অভিযোগ, দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে বাবুসোন মীর নামে এক ব্যক্তি। এরপর ফাঁকা বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণ করে সে। শুধু তাই নয়, কাউকে জানালে নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়!

এদিকে  এই ঘটনার পর এলাকা ছাড়ে বাবুসোনা। সকালে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। গতকাল, বৃহস্পতিবার রাতে বাবুসোনাকে গ্রেফতার করে পুলিস। তাকে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। আর এক অভিযুক্ত  রবিউল বৈদ্য অবশ্য এখনও পলাতক। তাকে খুঁজছে পুলিস।

আরও পড়ুন:  Purnam Shaw Home Coming: কেক, লুচি-তরকারি-মিষ্টি আর রবিবার মাংস! ১ মাস পর পাকবন্দি পূর্ণম ফিরছেন, সুখ ফুটছে ঘরে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.