দেবজ্যোতি কাহালী: পারিবারিক বিবাদের বলি শিশু! মায়ের হাতেই খুন আড়াই বছরের মেয়ে? শেষে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। অভিযুক্তকে আটক করেছে পুলিস। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Longest Snakes Recovered in Maldabazar: ভয়ংকর বিষধর, গিলে ফেলল আস্ত... ডুয়ার্সে 'আমাজন আতঙ্ক'! উদ্ধার বিশালাকার ২ সাপ...
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম মোমিনা বিবি। বাড়ি, দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ৩ নং জায়গীর বালাবারিতে। ওই গৃহবধূর এক ছেলে, এক মেয়ে। ছেলের বয়স পাঁচ বছর, আর মেয়ের আড়াই। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই স্বামীর সঙ্গে বচসা চলছিল মোমিনা। সেই বচসা এমনই জায়গায় পৌঁছয় যে, নিজের আড়াই বছরের মেয়েকে মা-ই শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এমনকী, খুনের চেষ্টা করেন ছেলেকেও!
শেষে যখন নিজেও আত্মহত্য়ার চেষ্টা করেন মোমিনা, তখন চিত্কার করে ওঠে তাঁর ছেলে। ছুটে আসেন প্রতিবেশীকে। অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। আটক করা হয়েছে মোমিনাকে।
এর আগে, উত্তর ২৪ বসিরহাটেও বাবার অশান্তি প্রাণ গিয়েছিল চার মাসে শিশুপুত্রকে। অভিযোগ, শিশুটিকে তুলে আছাড় মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শিশুটির বাবা-মা দু'জনকে আটক করে পুলিস।
আরও পড়ুন: Jagannath Rath Yatra 2025: সাজলেন বাংলার ঐতিহ্য তাঁত-গামছায়! সুতো-সুতলি-পিচবোর্ডে জগন্নাথ গড়লেন শিক্ষক-শিল্পী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)