)
নারায়ণ সিংহরায়: শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবতীর নাম জয়া বর্ধন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি মা ও দাদার সঙ্গে থাকতেন, বাবা আলাদা থাকতেন। দাদা বিকি বর্ধন মাস কয়েক আগে পুলিসে চাকরি পেয়েছেন। তার পরেও কেন এই দুর্ঘটনা। প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা।
ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল জানান, "জয়া ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল। সে চাকরির প্রস্তুতি নিচ্ছিল। কী কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিল, আমরা বুঝে উঠতে পারছি না।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবতীর ঘর থেকে দেহ উদ্ধার করে পুলিস ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে এটি আত্মহত্যা না কি অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই স্পষ্ট হবে।
বাবলু পাল বলেন, হঠাত্ শুনলাম জয়া বর্ধন নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ছোট থেকেই ওকে দেখছি। ভালো মেয়ে। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছোট থেকে ঠাকুমার বাড়িতে থাকত। মা অঙ্গনওয়ারি কর্মী। দাদা রাজ্য় পুলিসে চাকরি পেয়েছে। ওদের এখন ভালো সময়। এই সময় কেন মেয়েটি এই কাণ্ড করল তা বোঝা যাচ্ছে না। শনিবার ও কাউন্সিলর অফিসে যায়। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইছিল। বলল একটা চাকরির জন্য লাগবে। আজ ওই সার্টিফিকেট নিয়ে আসার কথা। মেয়েটি খুবই ভালো। আমাদের পাড়ায় কোনও অভিযোগ ওর নামে শুনিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)