প্রদ্যুত্ দাস ও বাসুদেব চট্টোপাধ্যায়: জলপাইগুড়িতে যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে ঢুকেছে। চওড়া হাসি যুবক-যুবতীদের। ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আমাদের দেড় হাজার টাকা করে ঢুকেছে। অনেকটাই সুবিধা হবে। ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীকে জলপাইগুড়ির যুবক ও যুবতীরা।
Add Zee News as a Preferred Source
এদিকে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাটকাটা কলোনী এলাকার বাসিন্দা যুবতী পূজা রায় জানান বাড়িতে ভাই বোন দুজনের একাউন্টে ১৫০০ টাকা করে ৩ হাজার টাকা ঢুকেছে। মা এবং কাকিমা ১৫০০ টাকা করে দুজন ৩০০০ হাজার টাকা মোট পরিবারের চারজন মিলে মাসে ৬০০০ টাকা সরকারি অনুদান ঢুকছে। আর এতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের আমরা মানুষজন হিসেবে অনেকটাই সুবিধা হচ্ছে আমাদের, এতে আমরা খুব খুশি।
https://youtube.com/shorts/yAge_YAMdFE?si=XdV5IfgUaMX8Mv1y
যুবসাথীর টাকা পেয়ে খুশি আসানসোলের যুবকেরা। গতকাল থেকে টাকা আসতে শুরু করেছে আসানসোলের বিভিন্ন এলাকায়। কেউ কেউ ব্যাংক থেকে তুলছে টাকা, কেউ কেউ আগামী দিনে তুলবে। কেউ বলছে চাকরি চাই, কেউ বলছে পড়াশোনার খরচের পাশাপাশি চাকরির ফরম ফিলাপ করতে সুবিধা হবে। সব মিলিয়ে বেকার যুবকেরা যে উপকৃত হয়েছে তা তাদের কথাতেই স্পষ্ট।
আরও পড়ুন: BJP Candidates list in West Bengal Assembly Election 2026: বড় খবর: বাংলায় ১৪০ আসনে প্রার্থী চূড়ান্ত--বিজেপি বড় চমক, তালিকায় কে থাকলেন আর কে বাদ গেলেন? দেখে নিন
মেসেজ না এলেও ঢুকছে টাকা
গত ৭ মার্চ মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পহেলা এপ্রিল নয় বরং ৭ তারিখ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন থেকেই সকলের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বেকার ভাতা। মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই অপেক্ষা করেছিলেন আবেদনকারীরা। যদিও সূত্রের খবর, ৭ তারিখেই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প থেকে টাকা পেয়েছেন বহু আবেদনকারী। তবে অনেকেরই অভিযোগ ছিল তাঁদের অ্যাকাউন্টে মেসেজটুকুও ঢুকছে না। কারও আবার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। কিন্তু টাকা ক্রেডিট হয়নি।
এরই মাঝে বৃহস্পতিবার রাতে নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন শুক্রবারের মধ্যেই বাকিদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রীর কথা মতোই গতকাল যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন অনেকেই। আজ অর্থাৎ শনিবারও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যুবসাথী প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাঁদের বেশির ভাগেরই দাবি, ফোনে ট্রেজারি থেকে টাকা ছাড়ার মেসেজ আসছে না কিন্তু 1500 টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসছে। এমন খবরের পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন একাংশের আবেদনকারী।
আরও পড়ুন: West Bengal Assembly Election 2026: মোদির ব্রিগেডের দিনই বিজেপিতে বড় ভাঙন-- পদ্ম ছেড়ে তৃণমূল-যোগে বড় ভাঙন গেরুয়া শিবিরের
প্রসঙ্গত, বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে যাঁরা আবেদন করেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টেই ধাপে ধাপে পাঠানো হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা। সেক্ষেত্রে 15 মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্পের অর্থ না ঢুকলেও পহেলা এপ্রিলের আগেই প্রত্যেক যোগ্য আবেদনকারী এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন বলেই জানাচ্ছেন সরকারি আধিকারিকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)