ফের চোরসন্দেহে গণপিটুনির ঘটনা ঘটল এই রাজ্যে। এবার হুগলির শ্রীরামপুরের ঘটনা। পুলিস ঘটনাস্থলে এসে আক্রান্তকে উদ্ধার করলেও এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুরু হয়েছে তদন্ত।
একটি ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল। তবে মজার বা ভয়ঙ্করতার জন্য নয়। বরং, সমাজের এই দিকটাকে নিয়ে দেখানোর জন্যই বর্তমানে ভাইরাল এই ভিডিওটি।
ফের মালদায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল। এবারও সম্পত্তি নিয়ে বিবাদের জের। এই ঘটনায় আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।
স্যোশাল মিডিয়ায় ছড়াচ্ছে ছেলেধরা গুজব। রাজ্যে বিভিন্ন প্রান্তে গণপিটুনির শিকার দুজন। এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামল প্রশাসন। রাজ্য পুলিসের ডিজির সাফ বার্তা, পরিকল্পিতভাবে রাজ্যে গুজবের নামে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একদল মানুষ। যারা একাজ করছেন তাদের কোনভাবেই রেয়াত করা হবে না।
বেঙ্গালুরুর পর এবার কলকাতা। শহরের বুকে মহিলার শ্লীলতাহানি। তাও আবার প্রকাশ্যেই। ছাড় পেলেন না মহিলার স্বামীও। গতকাল রাতে ঘটনাটি ঘটে গড়িয়াহাটে। পুলিস ঘটনার তদন্তে নেমেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।
বছরের প্রথম দিন। কিন্তু কোথাও যেন শান্তি নেই। অটো টোটো লড়াই সোনারপুরে। আর এবার দলীয় পতাকা তোলা নিয়ে গণ্ডগোলের জেরে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বেধড়ক মারধর। মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে বছরের প্রথম দিনে তৃণমূলের অনুষ্ঠানে দলীয় পতাকা তোলেন বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিনা বিবি।
মালদায় তোলা না দেওয়ায় ট্রাক ড্রাইভারকে বেধড়ক পেটাল পুলিস। পুলিসের এই গুণ্ডাগিরির ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে। ট্রাক ড্রাইভারকে বাঁচাতে গিয়ে মার খেয়েছে স্থানীয় এক পেট্রল পাম্পের কর্মীও। ঘটনা প্রতিবাদে থানায় গিয়ে বিক্ষোভ দেখান পেট্রল পাম্প কর্মীরা।
খাকি উর্দিকে থোড়াই কেয়ার। বারবার এই দৃশ্য দেখেছে এই শহর। প্রশ্ন উঠেছে, রক্ষকরাই যখন আক্রান্ত, তখন আমজনতার নিরাপত্তা কোথায়? দখলি জমিতে পাঁচিল তুলতে গিয়ে স্ট্রংম্যান প্রতাপ সাহার রোষে পড়েন আলিপুর থানার কর্মীরা। থানায় টেবিলের পিছনে মাথায় ফাইল চাপা দিয়ে লুকিয়েও পড়তে দেখা যায় তাঁদের। পার্ক স্ট্রিটে কর্তব্যরত পুলিসকর্মীকে বেমালুম পিটিয়ে দিতে হাত কাঁপে না মদ্যপ দম্পতির। ল্যান্সডাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর করে দুই বাইক আরোহী। এবার চিড়িয়ামোড়। ফের বেআব্রু পুলিসেরই নিরাপত্তার ছবি। এবার রাতের শহরে, এক পুলিস সার্জেন্টের স্ত্রীর শ্লীলতাহানি। প্রতিবাদ করায় মেরে পুলিস অফিসারেরই চোখ-মুখ ফাটিয়ে দিল অভিযুক্তরা। ইউনিফর্মে ছিলেন ওই সার্জেন্ট। ছিল পুলিসের বাইক। তা সত্ত্বেও রেয়াত নয় পুলিসকেই!
জলপাইগুড়ি হাইস্কুলে বার্ষিক পরীক্ষা ছিল সোমবার। স্কুলের ফাইভ থেকে নাইনের বার্ষিক পরীক্ষা। সকালে এসে ছাত্র ও অভিভাবকরা জানতে পারেন পরীক্ষা হবে না। পরীক্ষা বন্ধের নোটিশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। এতেই ক্ষিপ্ত হয়ে স্কুলে ভাঙচুর শুরু করে স্কুলের ছাত্ররা। স্থানীয় তৃণমূল নেতা অজয় শার নেতৃত্বে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়। পরে শিক্ষককে স্কুল থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়।
বিশ্বভারতী পাঠভাবনের ক্লাস থ্রির আবাসিক ছাত্রকে নৃশংস ভাবে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ হস্টেলের আবাসিক ক্লাস ফোরের চার ছাত্রদের বিরুদ্ধে। সব জেনেশুনেও উদাসীন থাকার অভিযোগ উঠেছে হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খোলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বাড়িতে ডেঙ্গিতে আক্রান্ত সন্তান। বাইরে দেদার ফাটছে শব্দবাজি। প্রতিবাদ করেন অসহায় মা। কপালে জুটেছে শাসানি। পেটে পড়েছে লাথি। প্রত্যন্ত কোনও গ্রাম নয়। খাস কলকাতার বেলঘরিয়ার ঘটনা। হামলা শিকার কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ার সোমা দাস ও তাঁর স্বামী তমাল দাস।
ফের ট্যাক্সিচালকের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ। একইসঙ্গে পুলিসের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন হেনস্থা হওয়া যাত্রী। গতরাতে পার্ক স্ট্রিট থেকে একটি ট্যাক্সি ধরেন কসবার বাসিন্দা অভীক চক্রবর্তী। ভাড়া নিয়ে তাঁর সঙ্গে বচসা বেধে যায় ট্যাক্সিচালকের। প্রথমে ৫০ টাকা ও পরে ৩০ টাকা বেশি দাবি করেন চালক। এই সময় ট্যাক্সিতে উঠতে গেলে ট্যাক্সি চালিয়ে দেন ড্রাইভার।
ডেঙ্গি রোগীর তাণ্ডবে মরণাপন্ন দুই নার্স। গুরুতর আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে এক নার্সিংহোমে। বুধবার রাতে ওই নার্সিংহোমে ভর্তি হন বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা সুবীর সাহা। তাঁকে ICU-তে পাঠায় কর্তৃপক্ষ। ভোরে তিন নার্স যখন বিশ্রাম নিচ্ছিলেন তখনই ক্ষেপে ওঠেন ওই রোগী। স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তিন নার্সের ওপর হামলা চালান তিনি।
ভুল ওষুধ খাইয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে ফেলার অভিযোগ উঠল। শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলছে মহিলার পরিবার। দুহাজার পাঁচে হাওড়ার গুলমোহরের অমিত সোনকারের সঙ্গে বিয়ে হয় গোলাবাড়ির মনোরমার। অভিযোগ, বিয়ের ছ'মাসের মধ্যেই পণের দাবিতে শুরু হয় মনোরমার ওপর অত্যাচার। দুহাজার ছয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভুসুরের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলাও দায়ের হয়। আবার তাঁকে ফিরিয়ে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, নির্যাতনে ইতি পড়েনি। দুহাজার আটে ফের বধূ নির্যাতনের মামলা। সেবারও শ্বশুরবাড়ি ফেরেন মহিলা।
আরেক মিতা মণ্ডল হতে দেননি। তাই গলায় ও মুখে ছুরির কোপ খেয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। বর্ধমানের কালনার ঘটনা। জাপটপাড়ায় প্রকাশ্যে নিজের স্ত্রীকে নির্মমভাবে মারধর করছিল কার্তিক বর্মন নামে এক ব্যক্তি। সকলে মজা দেখলেও খোকন পাল চুপ করে থাকেননি। কার্তিক বর্মনকে আটকাতে এগিয়ে যান তিনি। বাধা পেয়ে খোকন পালের গলায় ও মুখে ছুরি মেরে পালায় কার্তিক বর্মন। তার মা শোভা বর্মনকে আটক করেছে পুলিস। কার্তিক বর্মনের স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছেন। আর খোকন পাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কালনা মহকুমা হাসপাতালে।
গাড়ি পার্কিংয়ে বাধা দেওয়ায়, মেরে ট্রাফিক পুলিসের পা ভেঙে দিল তাঁরই প্রতিবেশী। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ট্রাফিক পুলিস অপূর্ব মহান্ত।
কলকাতার সড়কে ফের অভিজাতের আস্ফালন। শনিবার রাতে পার্ক স্ট্রিটে পুলিস পেটাল মদ্যপ দম্পতি। দুজনকেই গ্রেফতার করে পুলিস। চার তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ফের অটোর দাদাগিরি। এবার অতিরিক্ত ভাড়া দিতে না চাওয়ায় এক বৃদ্ধা যাত্রীকে মারধরের অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামের ঘটনা। জানা গিয়েছে, অটো ভাড়া করে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়াতে হওয়ায় বেশি ভাড়া চান অটোচালক পাপ্পু সিং। অভিযোগ, সেই টাকা দিতে না চাইলে বৃদ্ধাকে মারধর করে পাপ্পু। থানায় অভিযোগ করলে পাপ্পুকে গ্রেফতার করে পুলিস। আটক করা হয়েছে অটোটিও।
বারবার মন্দারমণি। সৈকতে ঘটেই চলেছে অঘটন। আর সব ঘটনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে মদ, বিলাসী জীবনযাপন। একুশে অগাস্ট মদ্যপ অবস্থায় সমুদ্র সৈকতে গাড়ির রেস দিতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। নিহত হন তিন যুবক। মাসখানেকের মধ্যেই আবার দুর্ঘটনা। এ মাসের সতেরো তারিখ মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যান তিন যুবক। তাঁরাও মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানতে পারে পুলিস। পরপর দুটি ঘটনার পর সৈকতে বেআইনি মদ বিক্রি বন্ধে অভিযান শুরু করে পুলিস।
চুরির টাকার ভাগ নেয় পুলিস। এই অভিযোগে ধুন্দুমার কাণ্ড বেধে গেল রামপুরহাটে। চোরের মুখে পুলিসের বখরা নেওয়ার কথা শুনে ক্ষিপ্ত জনতা হামলা চালায়। ভাঙচুর হয় পুলিসের গাড়ি। কোনওক্রমে প্রাণে বাঁচেন রামপুরহাটের টাউনবাবু। বাইক চুরির অভিযোগে ধৃত এক ব্যক্তির দাবি, প্রতিটি চুরির জন্য বখরা দিতে হয় রামপুরহাটের পুলিসকে।
বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় বেধড়ক মার খেলেন মহিলারা। আবগারি দফতরের আধিকারিকদের সামনেই মারধর তিন প্রতিবাদী মহিলাকে। এখানেই থেমে থাকেনি আক্রমণকারীরা।জাতীয় সড়ক অবরোধও করে তারা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দুটি গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের চক সাদুল্লা ও সরাইহাট গ্রাম। প্রতিদিনই গ্রামদুটিতে বসে মদের আসর। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মহিলাদের ওপর নির্যাতনও রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সোমবার গ্রামে বেআইনি মদের ঠেক ভাঙতে যান মহিলারা। সঙ্গে ছিলেন আবগারি দফতরের আধিকারিকরা।
ফের রাজ্যের হাসপাতালে আক্রমণ। এবার রামপুরহাট হাসপাতালে আক্রান্ত ওয়ার্ড মাস্টার। রোগীর পরিবারের বিরুদ্ধে অমিত ধর নামে ওই ওয়ার্ড মাস্টারকে মারধরের অভিযোগ উঠেছে। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।