Big News on Left-Cong Alliance: অন্যদিকে, বামফ্রন্টের অন্দরেও পরিস্থিতি খুব একটা সুখকর নয়। গত সপ্তাহে বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম নেতৃত্বের তীব্র বাকবিতণ্ডা হয়। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বৈঠক ত্যাগ করেন। আসন ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ এবং কংগ্রেসের চলে যাওয়া—সব মিলিয়ে বাম শিবির এখন যথেষ্ট চাপে।
West Bengal Assembly Election 2026: উদাহরণস্বরূপ তিনি বলেন, জ্যোতি বসু সকলের মত মেনে অতীতে প্রধানমন্ত্রী হননি। সেটা দেখেও তো আমরা শিখতে পারি।
West Bengal Assembly Election 2026: ISF-র সঙ্গে জোটের প্রশ্নে তীব্র মতবিরোধ। সেলিমের সঙ্গে কথা কাটাকাটি ফরওয়ার্ড ব্লক নেতাদের।
তন্ময় ভট্টাচার্য এর আগে উত্তম দমদমের বিধায়ক ছিলেন। ২০১৬ সালে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যকে হারিয়ে জয় পান তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে ফের উত্তম দমদমেরই প্রার্থী হলেও চন্দ্রিমার কাছে হেরে যান তিনি।
Forward block candidates in Purulia, Cooch Behar and Barasa except Left Front! 'Why alliance with Congress despite the talk of greater left unity?' Question by Forward Block State Secretary Naren Chatterjee
Left Congress Alliance: কংগ্রেস নেতা সৌম আইচ রায় বলেন, আমাদের সঙ্গে মার্কবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা হয়েছে। এটা তাদের শরিকি ব্যাপার। তারা তাদের শরিকদের বোঝাক
Trinamool and Forward Block Clash over Netaji Statue
Forward block objects alliance with CPIM
বিরোধীদের ‘ছানি পড়া চোখ’ অপারেশন করে দেওয়ার জন্য দলীয় কর্মীদের নিদান দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
সমস্ত জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন উদয়ন গুহ। সদ্য প্রাক্তন ফরোয়ার্ড ব্লকের এই দাপুটে নেতা এখন থেকে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক। আজ বিমানবন্দরে দিল্লি ফেরতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিমুখে দেখা মিলল উদয়ন গুহেরও। বিমানবন্দরেই তৃণমূল সুপ্রিমো, উদয়ন গুহের দলে যোগদানের কথা ঘোষণা করলেন।
বিধানসভা নির্বাচনের আগে বড়সর ধাক্কা খেল বামেরা। দল ছাড়ছেন ফরোয়ার্ড ব্লকের ডাকসাইটে নেতা উদয়ন গুহ। দলের রাজ্য কমিটি, কোচবিহারের সম্পাদক পদ ছাড়ছেন তিনি। পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন অশোক ঘোষের কাছে। জোর জল্পনা, তৃণমূলে যাচ্ছেন উদয়ন গুহ।
নরেন দের ওপর হামলার প্রতিবাদে আজ উত্তপ্ত হল বিধানসভা। হামলার প্রতিবাদ জানিয়ে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বামেরা। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়। প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বামেরা।
হুগলির ধনেখালিতে ফরওয়ার্ড ব্লকের কর্মিসভায় গিয়ে আক্রান্ত হলেন প্রাক্তন কৃষিমন্ত্রী নরেন দে। মারধর করা হয়েছে প্রাক্তন বিধায়ক অজিত পাত্রকেও। হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার দুপুরে ধনেখালিতে ফরওয়ার্ড ব্লকের কার্যালয়ে হামলা চালায় জনা তিরিশের সশস্ত্র দুষ্কৃতী। প্রাক্তন কৃষিমন্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিস এসে উদ্ধার করে তাঁকে। নরেন দে কে চুঁচুঁড়ার ইমামবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার নিন্দা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
পুলিসি নির্দেশ অগ্রাহ্য করে আজ আইন অমান্য করতে চলেছেন বামপন্থীরা। আর সেই কর্মসূচি ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিসও। রাজ্য পুলিসের কাছ থেকে ধার করে আনা হচ্ছে দুশ জন মহিলা পুলিসকর্মীকে। ধার করা হচ্ছে জলকামানও। চাপে পড়ে, কলকাতা পুলিস আইন অমান্যকারীদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথও এড়াতে চাইছে।
কেন্দ্রীয় নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নামল ফরওয়ার্ড ব্লক। ভারতে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে সিলমোহর দিয়েছে মনমোহন সিং সরকার। সঙ্গে ডিজেলের মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসে ভর্তুকি কমানো তো রয়েছেই। কেন্দ্রের এইসব সিদ্ধান্তের প্রতিবাদেই কলকাতার বেলেঘাটা এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আজ পথ অবরোধ করে ফরওয়ার্ড ব্লক।
তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চায় রাজ্যকংগ্রেস। রাষ্ট্রপতির পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে এই বার্তাই দিলেন কংগ্রেসের সাংসদ-বিধায়করা। তাঁদের অভিযোগ, তৃণমূল যেভাবে প্রতি পদে তাঁদেরকে অবজ্ঞা করছে, তাতে ওই দলের সঙ্গে থাকা চরম লজ্জার।
দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলনে পুলিসের গুলিচালনা ন্যয়সঙ্গত ছিল। ঘটনার তদন্তে গঠিত শীল কমিশনের রিপোর্টে একথা বলা হয়েছে। রিপোর্টটি আজ বিধানসভায় পেশ হয়। ২০০৮-এর ৫ ফেব্রুয়ারি দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলনে দলের কর্মীদের হাতে বাঁশ ও ইঁট ছিল বলে কমিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছেন প্রণব মুখোপাধ্যায় এবং পিএ সাংমা। এখনও পর্যন্ত বিভিন্ন দলের যা অবস্থান, তাতে রাইসিনা হিলসের দৌড়ে এগিয়ে আছেন প্রণববাবু। পরিসংখ্যান বলছে, উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন হলে সেখানেও ইউপিএ সমর্থিত প্রার্থীর জয় একরকম নিশ্চিত।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৬তম জন্মদিবস আজ। দেশজুড়ে পূর্ণ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আজকের দিনটি। রেড রোডে আজ নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।