OpenDoor job cuts:কোম্পানি সূত্র অনুযায়ী, কয়েক মাস আগে যখন ‘ওপেনডোর ২.০’ (Opendoor 2.0) প্রকল্প চালু করা হয়, তখন ভারতে তাদের প্রায় ২৫০ জন কর্মী ছিল। গত কয়েক মাসে ধাপে ধাপে কিছু পদ আমেরিকায় স্থানান্তরিত করা হলেও, এবার সম্পূর্ণ ব্যবসা সম্পন্ন করে ভারতে অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।