Alia Bhatt:রবিবার ৬ নভেম্বর মা হতে পারেন অভিনেত্রী। শোনা যাচ্ছে যে, নরম্যাল ডেলিভারিই করতে চান আলিয়া নিজে।
কোভিড পরবর্তী পরিস্থিতিতে একের পর এক ফ্লপ। অবশেষে রণবীর কাপুর, আলিয়া ভাট জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরে ফের সাফল্যের মুখ দেখেছে বলিউড। ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর ছবিটি বিশ্বব্যাপী ৪২৫ কোটির ব্যবসা করেছে। এখনও ছবিটি প্রেক্ষাগৃহে এখনও চলছে। এবার 0TT-র পর্দায় মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। ছোটি দিওয়ালি, অর্থাৎ ২৩ অক্টোবর, রবিবার ওটিটিতে মুক্তির সুখবর শুনিয়েছেন ব্রহ্মাস্ত্রর পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
গত এপ্রিলে বিয়ে হয় 'রণলিয়া'র।বিয়ের দিন তাঁরা লেখেন, 'আজ আমাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে বাড়িতে,আমাদের প্রিয় জায়গায়, বারান্দায় আমরা আমাদের সম্পর্কের শেষ ৫ বছর যেখানে কাটিয়েছি সেখানেই আমরা বিয়ে করেছি। ইতিমধ্যেই আমাদের অনেক স্মৃতি আছে, আমরা একসঙ্গে আরও স্মৃতি তৈরি করার জন্য আর অপেক্ষা করতে পারি না। স্মৃতি যা ভালবাসার, হাসির, আরামদায়ক নীরবতার, সিনেমার রাত, ঝগড়া, ওয়াইনের আনন্দ এবং চাইনিজ খাবারে পূর্ণ। আমাদের জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সমস্ত ভালবাসা এবং আলোর জন্য আপনাকে ধন্যবাদ যা এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।'
Alia Bhatt:বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দেন তারকা জুটি। কিন্তু খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিতর্ক। বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নায়িকা, এই প্রসঙ্গে এবার মন্তব্য করলেন আলিয়ার বোন শাহিন ভাট।
Brahmastra:বক্স অফিসে ২০০ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি। ২০২২ সালের অন্যতম হিট এই ছবি। প্রায় একদশক ধরে এই ছবির পরিকল্পনা, শ্যুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন অয়ন মুখোপাধ্যায়। তবে খুব শীঘ্রই এই ছবির দ্বিতীয় ও তৃতীয় পর্বের শ্যুটিং শেষ করবেন পরিচালক।
সেই কবে থেকে রণবীরের প্রেমে হাবুডুবু খান আলিয়া ভাট। প্রেম, বিয়ে তারপর এখন রণবীরের সন্তানের মা হতে চলা, তারপরেও রণবীরের প্রতি মুগ্ধতা বিন্দুমাত্র কাটেনি আলিয়ার। আর সেটা বলে দেয় রণবীরের প্রতি তাঁর অভিব্যক্তি। প্রতি মুহূর্তে স্বামীর প্রতি খেয়াল রাখেন তিনি। তাঁর ভালোমন্দ সবেতেই কড়া নজর আলিয়ার। বুধবার সন্ধেতেও তেমনটাই ঘটেছিল। ওইদিন আলিয়াকে সঙ্গে নিয়ে পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রণবীর কাপুর। সে তো না হয় হল, কিন্তু সেখানে গিয়ে আলিয়ার প্রতি একী ব্যবহার করলেন অভিনেতা! যা দেখে নেট দুনিয়ায় একপ্রকার শোরগোল পড়ে গিয়েছে।
খুব শীঘ্রই আলিয়া-রণবীরের পরিবারে আসছে নতুন অতিথি। আর তা নিয়ে কাপুর এবং ভাট পরিবারে এখন শুধুই খুশির হাওয়া। সঙ্গে উপরি পাওনা 'ব্রহ্মাস্ত্র'র সাফল্য। এদিকে ছবি মুক্তির পর আপাতত সন্তানের অপেক্ষাতেই দিন কাটছে রণবীর-আলিয়ার। আপাতত ছুটির মেজাজে রয়েছেন হবু মা। তার মধ্যে আলিয়াকে সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কাপুর। সূত্রের খবর, এমাসের শেষের দিকে হতে পারে আলিয়ার সাধভক্ষণ অনুষ্ঠান।
শুধুমাত্র সামনের সারির মাঝখানে একজনকে বসে থাকতে দেখা যাচ্ছে এবং হলে উপস্থিত বাকি দু’জন এক কোনায় আড্ডা মারছে। ব্রহ্মজিত নগর নামে এক ব্যক্তি তার ফেসবুকে এই ছবি শেয়ার করে দাবি করেছেন, এটি ব্রহ্মাস্ত্র সিনেমা রিলিজের প্রথম দিন হলের ছবি। শুধু তাই নয়, যারা যারা তাদের বয়কটের ডাকে সাড়া দিয়ে ছবি ফ্লপ করতে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদও জানিয়েছে ওই ব্যক্তি।
Brahmastra:দীর্ঘ ৫ বছর পর ৯ সেপ্টেম্বর মুক্তি পেল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও বক্স অফিস রিপোর্ট বলছে, এই ছবির হাত ধরেই বলিউডে ফিরছে সুদিন।
ফ্যান্টাসি সিরিজের নামেই ডিসি-মার্ভেলের ছবি দেখতে ভারতীয় দর্শকরা হল ভরান, তাহলে অয়নের এই ছবি দেখতে মানুষ হলমুখী হবেন তা বলাই যায়। হলিউডের সঙ্গে তুলনা নয়, তবে বলিউডের হলিউড হয়ে ওঠার প্রয়াস কুর্নিশযোগ্য।
Brahmastra Box Office Collection:পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি ঘিরে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। প্রি বুকিংয়েই এই ছবি প্রায় ২৩ কোটি টাকা ব্যবসা করেছে। তারমধ্যে প্রথমদিনেই প্রি বুকিং হয়েছে ১১ কোটি টাকার টিকিট।
Brahmastra:আলিয়া ও রণবীর ছাড়াও ছবিতে বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়। একটি ক্যামিও চরিত্রে দেখা গেল শাহরুখ খানকে। ভিএফএক্স ও ভিস্যুয়াল স্পেকেটেকলে এই ছবি ইতিহাস রচনা করেছে। এর আগে কোনও হিন্দি ছবিতে এই মানের ভিস্যুয়াল এফেক্ট দেখা যায়নি বলেই দাবি নেটপাড়ার একাংশের।
হুহু করে বিক্রি হচ্ছে টিকিট। মুক্তির আগেইএবার'RRR', 'ভুলভুলাইয়া ২'-কেও হারিয়ে দিল 'ব্রহ্মাস্ত্র'। কোভিড পরবর্তী পরিস্থিতিতে সমস্ত বলিউড ছবিকেই ছাপিয়ে যেতে চলেছে রণবীর-আলিয়ার এই ছবি। এমনটাই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। ছবি দেখার জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। রিপোর্ট বলছে, গোটা দেশে শুধুমাত্র আইনক্স, পিভিআর সিনেপ্লেক্সে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রথমদিনের জন্য টিকিট বিক্রির পরিমান ১ লক্ষ ৩১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। যা 'RRR', কিংবা'ভুল ভুলাইয়া ২'র ক্ষেত্রেও হয়নি।
Alia Bhatt-Ranbir Kapoor:পুলিসের বক্তব্য যে, একটি বিক্ষোভ শুরু হয়েছিল যে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে যেন মন্দিরে প্রবেশ করতে দেওয়া না হয়। কিন্তু কিছুক্ষণ পরেই পুলিস সেই বিক্ষোভ তুলে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিসের লাঠি চার্জের পরেও বজরং দলের বিক্ষোভ চলতে থাকে।
উঠে আসা তথ্য বলছে গত রবিবার 'ব্রহ্মাস্ত্র'র৬.৬০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে ছবির থ্রিডি ভার্সান দেখার জন্যই ৫.৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে ২ডি শো এবং অন্য ভার্সানের জন্য টিকিট বুকিং করা যাবেবুধবার থেকে। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর (শুক্রবার) মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র'। চলচ্চিত্র বিশ্লেষক অতুল মোহন বলেন, ছবি মুক্তির দিনই ৪০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে ব্রহ্মাস্ত্র। আর দ্বিতীয় দিনে এর ব্য়বসা ছাড়াতে পারে ৫০ কোটিতে। যা 'ভুল ভুলাইয়া-২', 'সূর্যবংশী'র মতো ছবিকেও ছাপিয়ে যেতে পারে। প্রসঙ্গত, 'ভুল ভুলাইয়া ২'-র প্রথম দিনে ১৪ কোটির ব্যবসা করেছিল। আর প্রথম দিনে সূর্যবংশীর ব্য়বসা ছিল ২৬ কোটি।তাই মনে করা হচ্ছে 'ব্রহ্মাস্ত্র'-র হাত ধরেই বলিউডের সুসময় ফিরতে পারে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে এখনও পর্যন্ত সব থেকে বেশি ব্যবসা করেছে RRR এবং KGF 2। এই দুই ছবির ব্যবসার পরিমাণ ছিল যথাক্রমে ২২৩ এবং ১৩৪ কোটি টাকা।
Katrina Kaif-Alia Bhatt: ক্যাটের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়েই আলিয়ার প্রেমে পড়েন রণবীর অন্যদিকে ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা কাইফ। বর্তমানে প্রত্যেকেই বিবাহিত। ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। এই বছর এপ্রিলে বিয়ে করেন রণবীর ও আলিয়া।
মা হতে চলেছেন। তবুও অন্তঃসত্ত্বা অবস্থাতেও কোনওভাবেই কাজ বন্ধ করেননি আলিয়া ভাট। এই মুহূর্তে জোরকদমে চলছে 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচার। আর তাতে রণবীরের কাঁধে কাঁধ মিলিয়েই প্রচার চালিয়ে যাচ্ছেন 'ভাট কন্যা'। অন্তঃসত্ত্বা অবস্থাতেও পেশাদারিত্বে কোনও খামতি রাখছেন না অভিনেত্রী। শুক্রবার 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে ফের একবার বেবিবাম্প নিয়েই হাজির হতে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর পরনে ছিল কালো লেগিংসের সঙ্গে গোলাপি রঙের স্বচ্ছ টপ। আর তাতে আরও বেশি করে দৃশ্যমান হচ্ছিল আলিয়ার 'বেবি বাম্প'।
কাপুর বাড়িতে আসছে নতুন অতিথি। বাবা-মা হচ্ছেন রণবীর-আলিয়া। গত জুন মাসে আলিয়া তাঁর মা হওয়ার খবর জানানোর পর থেকেই শুরু হয়েছে চর্চা। কিন্তু অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এ কী বলে বসলেন রণবীর! 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে গিয়ে অন্তঃসত্ত্বা আলিয়ার ক্রমাগত ওজন বৃদ্ধি নিয়ে মন্তব্য করে বসেন রণবীর। আর তাতেই নেটদুনিয়ার কোপে পড়েছেন তিনি। অভিনেতার ভাবনাচিন্তা 'কুরুচিকর' বলে কটাক্ষ করেছেন নেট নাগরিকদের একাংশ। কেউ আবার রণবীরের রসবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন।
এপ্রিলে বিয়ে, আর তার পরপরই মা হওয়ার সুখবর শুনিয়েছেন আলিয়া-রণবীর। তাই মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি 'রণলিয়া' জুটির। এমনকি দুজনেই ছবির শ্য়ুটিংয়ে ব্য়স্ত থাকার কারণে একসঙ্গে সেভাবে সময় কাটাতেও পারেননি। হলিউডের ছবির শ্যুটিংয়ে 'ভাটকন্যা' ছিলেন লন্ডনে, আর রণবীর মুম্বইয়ে 'শামসেরা'র প্রচারে ব্য়স্ত ছিলেন। তবে 'হানিমুন' নাই বা হল 'বেবিমুন' তো হতেই পারে। আর তাই কাজের ব্য়স্ততা ভুলে ইতালিতে 'বেবিমুন'-এ উড়ে গিয়েছেন তারকা দম্পতি। কিন্তু কোথায় গিয়েছেন তাঁরা? রণবীর-আলিয়া এই মুহূর্তে ইতালিতে রয়েছেন। সেখানেই একান্তে সময় কাটাচ্ছেন কাপুর বাড়ির নবদম্পতি।