)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিন তৈরি করছে রোবটিক গর্ভ। একটি রোবটকে তৈরি করা হচ্ছে এমনভাবে যাতে সেটি তার শরীরের মধ্য়ে একটি ভ্রুণকে শিশুতে পরিণত করতে প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করতে পারে। চিনা বিজ্ঞানীরা এই রোবটকে বলছেন জেসচেশন রোবট বা প্রেগন্যান্সি রোবট। একজন মা যেমন ১০ মাস গর্ভে তাঁর সন্তানকে বড় করে তোলেন সেভাবেই এই রোবট তার শরীরের মধ্যে বড় করে তুলবে একটি ভ্রুণকে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এরকম একটি যুগান্তকারী রোবট তৈরি করছে গুয়াঝুর কাইওয়া টেকনোলজি নামে একটি কোম্পনি। ডা হ্যাঙ্গ কুইপেংয়ে নামে এক বিজঞানীর নেতৃত্ব চলছে গবেষণা। ওই রোবটের কৃত্রিম গর্ভেই বড় হয়ে উঠবে একটি ভ্রুণ। তাকে খাবার দেওয়া হবে টিউবের মাধ্য়মে।
ডা হ্যাঙ্গ কুইপেংয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন তাদের ওই গবেষণা এখন প্রায় শেষ পর্যায়ে। এরকম একটি রোবটের প্রটোটাইপ বাজারে আসতে পারে ২০২৬ সালে। এটির দাম হতে পারে ১৪০০০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।
এদিকে, এমনই একটি রোবট নিয়ে বিতর্ক দানা বাঁধছে। কেই বলছে যারা সন্তান জন্ম দিতে পারেন না তাদের জন্য এটি একটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে। অন্যদিকে, একদল এর নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষজ্ঞরা বলছেন গর্ভধারন একটি অত্যন্ত জটিল বিষয়। মায়ের সঙ্গে শিশুর হরমোন বদল, দুজনের রোগ প্রতিরোধ ক্ষমতার যোগাযোগ মেশিন দ্বারা করা যেতে পারে না।
চিনের সংবাদমাধ্যমে গুলিতে এনিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সমর্থকরা এটিকে প্রযুক্তির উন্নতি হিসেবেই দেখছেন। গর্ভধারণের ক্ষেত্রে যে শারীরিক চ্যালেঞ্জ রয়েছে তার পরিপূরক হিসেবে এটিকে দেখছেন। আবার কেউ কেউ বলছে মাতৃত্বের সংজ্ঞাটাকেই বদলে দিতে পারে এ জিনস। পাশাপাশি শিশুর পরিচয় নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)