)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক জ্যোতির্বিজ্ঞানী আলোকচিত্রী (যাঁদের অ্যাস্ট্রোফটোগ্রাফার বলা হয়) SpaceX Falcon 9-এর সূর্য-সৌর বায়ুমণ্ডল (solar chromosphere) ভেদ করে যাওয়ার দৃশ্যের আশ্চর্য ছবি তুলেছেন। অ্যাস্ট্রোফটোগ্রাফার (Astrophotographer) হলেন তাঁরাই যাঁরা বিভিন্ন মহাকাশীয় বস্তু যেমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদির ছবি তোলেন। বাংলায় এঁদের জ্যোতির্বিজ্ঞানী আলোকচিত্রীও বলা যেতে পারে। অ্যাস্ট্রোফোটোগ্রাফার অ্যানড্রু ম্যাককার্থি (astrophotographer Andrew McCarthy) এই ঐতিহাসিক ছবিটি তুলেছেন!
স্পেসেক্স ফ্যালকন ৯
কী এই স্পেসেক্স ফ্যালকন ৯? SpaceX Falcon 9 হল একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট, যা আমেরিকান মহাকাশ সংস্থা SpaceX তৈরি করেছে। আর সোলার ক্রোমোস্ফিয়ার (Solar chromosphere)? এটি হল সৌর বায়ুমণ্ডল। সূর্যের বায়ুমণ্ডলের একটি স্তর, যা ফোটোস্ফিয়ারের (photosphere) উপরে অবস্থিত।
অবিশ্বাস্য কাটিং থ্রু
কাটিং থ্রু (Cutting through) হল কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, কোনও কিছু ভেদ করে যাওয়া। এক্ষেত্রে, SpaceX Falcon 9 রকেটটি সূর্যের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছিল। যা এক বিরল মুহূর্তের সৃষ্টি করেছিল। সেই ছবিই তুলেছিলেন ওই ফোটোগ্রাফার। এই ছবিটি বিজ্ঞান এবং শিল্পকলার এক দারুণ সমন্বয়। মহাকাশ বিজ্ঞানের দিক থেকে এর অশেষ প্রয়োজনীয়তা আছে। কারণ, এটি রকেট উৎক্ষেপণের এক অসাধারণ ও অপ্রত্যাশিত দৃশ্য তুলে ধরেছে এবং সেটিকে হয়তো প্রায় অমর করে তুলবে।
ঐতিহাসিক ছবি!
ছবিটিতে দেখা যাচ্ছে, রকেটের সিলুয়েট! সূর্যের অশান্ত প্লাজমার মধ্য দিয়ে হাইড্রোজেন-আলফা আলোয় পথ করে চলেছে এটি। পৃথিবীর ইতিহাসে এটিকে এই ধরনের প্রথম ছবি বলে মনে করা হচ্ছে! যা সূর্যের পৃষ্ঠের ঠিক উপরে থাকা গতিময়, অতি উত্তপ্ত স্তর ক্রোমোস্ফিয়ারের সূক্ষ্ম ও বিশদ বিবরণ প্রকাশ করছে। এমন প্রেক্ষাপটে এর আগে কখনো এমন ছবি দেখা যায়নি। ছবিটি বর্ণনা করতে গিয়ে ম্যাকার্থি বলেন, এটি মহাকাশের এক ভিন্ন দৃষ্টিকোণ, যা বিজ্ঞান এবং শিল্পের এক দারুণ মিশ্রণ ঘটিয়ে মহাবিশ্ব সম্পর্কে মানুষের কৌতূহলকে অনুপ্রাণিত করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)