)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার সমস্যা জিমেল ইউজাররা। বিপণ্ণ ২৫ কোটি জিমেল ইউজার। সতর্ক করল গুগল। সেক্ষেত্রে সাইবার সুরক্ষা (Cyber Security) সকলের জন্য জরুরি হয়ে পড়েছে। আর এবার সেই সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে জিমেল (Gmail) ব্যবহারকারীদের মধ্যে। কোম্পানি ইউজারদের অবিলম্বে তাঁদের পাসওয়ার্ড পরিবর্তন করতে এবং ২স্টেপ ভেরিফেকেশন (2SV) এনেবল করতে বলেছে। কারণ হ্যাকারদের আক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যেই অনেক মানুষ এর শিকার হয়েছেন।
জানা গিয়েছে, ওই ইউজারদের গোপন তথ্য ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে হ্যাকার্সদের কুখ্যাত গ্রুপ শাইনিহান্টার্স। ফলে ওই অ্যাকাউন্টগুলি বড়সড় ঝুঁকির সম্মুখীন। শাইনিহান্টার্সদের সবচেয়ে প্রিয় ছক হল 'ফিশিং'। অর্থাৎ ভুয়ো লগইন পেজ তৈরি করে কিংবা ভুয়ো ইমেল পাঠিয়ে তারা ব্যবহারকারীদের কাছ থেকে পাসওয়ার্ড ও সকিউরিটি কোড হাতিয়ে নেয়। এবারও একইভাবে বহু তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।
এই গ্রুপটি ২০২০ সাল থেকে সক্রিয় এবং এখন পর্যন্ত AT&T, Microsoft, Santander এবং Ticketmaster-এর মতো বড় কোম্পানির ডেটা ফাঁস করেছে। জুন মাসে একটি ব্লগ পোস্টে গুগল কিন্তু সতর্ক করে দিয়েছিল যে শাইনিহান্টার্স শীঘ্রই তাদের নিজস্ব ডেটা লিক সাইট (DLS) চালু করতে পারে। কয়েক সপ্তাহ পরে, ৮ অগাস্ট, গুগল ক্ষতিগ্রস্ত জিমেল ইউজারদের কাছে একটি ই-মেল পাঠিয়ে তাদের অ্যাকাউন্টগুলি অবিলম্বে সুরক্ষিত করার পরামর্শ দেয়।
গুগল জানিয়েছে যে চুরি হওয়া তথ্য মূলত জনসাধারণের ব্যবসায়িক তথ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে জোর দিয়ে বলেছে যে এই হ্যাকিং ও তথ্য ফাঁস সামান্য হলেও একে অবহেলা করা উচিত হবে না। সাইবার বিশেষজ্ঞরা বলেছেন যে নিরাপদ তথ্য ব্যবহার করেও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের মাধ্যমে গ্রাহকদের থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন ইউজাররা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)