)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্পেস এক্সের (Space X) তৈরি মহাকাশযান 'ড্রাগন'-এ চেপে, নভশ্চর শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) ও রেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু পাড়ি দিয়েছেন অন্তরীক্ষে। অ্যাক্সিয়ম-৪ (Axiom-4 Mission) মিশনে রয়েছেন তাঁরা।
১৯৬১ সালের ১২ এপ্রিল ইউরি আলেক্সেইভিচ্ গ্যাগারিন ইতিহাস লিখেছিলেন। সোভিয়েত রাশিয়ার বৈমানিক ও নভশ্চর ছিলেম মহাকাশে যাওয়া প্রথম মানুষ। বিগত ৬৫ বছরে বিভিন্ন দেশ একাধিক মহাকাশ অভিযানে মানুষ পাঠিয়েছে।
এখন অনেকেরই মনে প্রশ্ন জাগে যে, মহাকাশেও আসে প্রকৃতির ডাক। কীভাবে সাড়া দেন নভশ্চররা? শৌচকর্মের পর মল-মূত্রের কী হয়? এই প্রতিবেদনে সেই সব উত্তরই পেয়ে যাবেন। প্রতিটি মহাকাশযানেই থাকে ছোট্ট এক শৌচাগার। আর সেখানেই নভশ্চররা মল-মূত্র ত্যাগ করেন।
কঠিন বর্জ্য ওরফে মল
মহাকাশচারীরা কঠিন বর্জ্য ত্যাগের জন্য একটি ফানেল এবং একটি সাকশন সিস্টেম-সহ টয়লেট সিট ব্যবহার করেন। সেই বর্জ্য ভ্যাকুয়মড প্লাস্টিকের ব্যাগে ভরে এক বায়ুরোধী পাত্রে রাখা হয়। এই পাত্রগুলি সংরক্ষণ করা হয় এবং অবশেষে একটি পণ্যবাহী জাহাজে লোড করা হয়। এরপর পণ্যবাহী জাহাজটি কক্ষপথ থেকে সরে যায় এবং পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে যায়। এভাবে বর্জ্য নিষ্কাশন হয়। কখনও কখনও বৈজ্ঞানিক গবেষণার জন্য কঠিন বর্জ্য পৃথিবীতে ফিরিয়ে আনাও হয়।
মূত্র
একটি পাইপ এবং ফানেল সিস্টেমের মাধ্যমে প্রস্রাব সংগ্রহ করা হয়। এরপর এটি ওয়াটার রিকভারি সিস্টেমের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়, যা প্রস্রাবের ৮৫% পর্যন্ত জল পুনরুদ্ধার করা যায়। আর সেই জল শুধু পানীয় জল হিসেবেই কাজে লাগে না। খাবার তৈরি এবং অন্যান্য স্বাস্থ্যবিধির উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
স্পেস টয়লেট তৈরিও হয় ভিন্ন ভাবে। যাতে ব্যবহারকারীরদের চারপাশে একটি শক্ত সিল বজায় থাকে। যাতে মল ভেসে না যায়। মহাকাশচারীরা গ্লাভস এবং ওয়াইপও ব্যবহার করেন, যা বর্জ্য পাত্রে ফেলে দেন। মহাকাশে হাঁটার সময়ে বা অন্যান্য পরিস্থিতিতে যেখানে টয়লেট পাওয়া যায় না, সেখানে অ্যাডাল্ট ডায়াপারের মতো শোষক পোশাক ব্যবহার করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)