IBM Layoff: বছর শেষেই ছাঁটাইয়ের খাঁড়া! লাভ ধরে রাখতে ৮০০০ কর্মীর চাকরি 'খেতে চলেছে' AI, ঘোষণা IBM-র...

Latest Layoffs: কেউ ৮ বছর IBM-এ কাজ করছেন, কেউ ১০ বা তাঁরও বেশি বছর ধরে IBM-এ আছেন।  IBM এখন আরও হাই কোয়ালিটি সফ্টওয়্যার ও AI পরিচালিত ক্লাউড পরিষেবার উপর জোর দিতে চলেছে। ইতিমধ্যে  ২০০ এআই এজেন্ট নিয়োগও করেছে।

সুদেষ্ণা পাল | Updated By: Nov 6, 2025, 12:56 PM IST
IBM Layoff: বছর শেষেই ছাঁটাইয়ের খাঁড়া! লাভ ধরে রাখতে ৮০০০ কর্মীর চাকরি 'খেতে চলেছে' AI, ঘোষণা IBM-র...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তথ্যপ্রযুক্তি সেকটরে আবার ছাঁটাইয়ের খাঁড়া। আবার লে-অফ! টিসিএস, ইনফোসিস, গুগল, ডেল, অ্যামাজনের পর এবার লে-অফের ঘোষণা আরেক তথ্যপ্রযুক্তি জায়ান্ট IBM-এর। সংস্থার পক্ষ থেকে ৮০০০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। ২০২৫-এর ফোর্থ কোয়ার্টারে এই ছাঁটাই করা হবে।

Add Zee News as a Preferred Source

ইতিমধ্যেই লিঙ্কডইনে অনেক কর্মী তাঁদের লেঅফের বিষয়টি নিশ্চিত করেছেন। বিপণন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ক্লাউড প্রযুক্তিতে কর্মরত কর্মীরা এই ছাঁটাইয়ের শিকার হতে চলেছেন বলে জানা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর এই ছাঁটাইয়ের পিছনে বিশাল ভূমিকা রয়েছে। জানা যাচ্ছে, আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররাই এই লে-অফের সম্ভাব্য টার্গেট। কেউ ৮ বছর IBM-এ কাজ করছেন, কেউ ১০ বা তাঁরও বেশি বছর ধরে IBM-এ আছেন। তাঁরা সবাই লেঅফের শিকার হতে পারেন। সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, চিফ ডিজাইনার, অ্যাপ্লায়েড সায়েন্টিস্ট ও সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও এই ছাঁটাইয়ের তালিকায় থাকতে পারেন। 

অ্যামাজন ১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের কথা সামনে আসার পরই আইবিএম-এর ৮০০০ কর্মী ছাঁটাইয়ের খবরটি সামনে এল। জানা যাচ্ছে, IBM এখন আরও হাই কোয়ালিটি সফ্টওয়্যার ও AI পরিচালিত ক্লাউড পরিষেবার উপর জোর দিতে চলেছে। সিইও অরবিন্দ কৃষ্ণের নেতৃত্বে আইবিএমের বৃহত্তর সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই ছাঁটাই করা হবে বলে সংস্থা সূত্রে খবর। যদিও কোম্পানির তরফে এক মুখপাত্র দাবি করেছেন, "ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা মোট কর্মীর মাত্র একক-অঙ্কের শতাংশকে প্রভাবিত করবে। মানে ১০ শতাংশও হবে ন।" 

এখন ২০২৪-এর শেষে আইবিএমের বিশ্বব্যাপী কর্মী সংখ্যা ছিল প্রায় ২,৭০,০০০। তাই কোম্পানি যদি ১% কর্মীকেও ছাঁটাইয়ের পরিকল্পনা করে, তাহলে এর প্রভাব পড়বে প্রায় ২,৭০০ কর্মচারীর উপর। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানা যায়, এই বছরের শুরুতে আইবিএম কর্মী নিয়োগের বদলে ২০০ এআই এজেন্ট নিয়োগ করেছে। ১০ শতাংশ লাভের মুখও দেখেছে সংস্থা। 

আরও পড়ুন, Lakshmi Bhandar Post Office Scheme: এবার পোস্ট অফিসেও লক্ষ্মীর ভান্ডার! মহিলারা পাবেন প্রতি মাসে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা...

আরও পড়ুন, Gold, Silver Rate Today: আরও সস্তা হলুদ ধাতু! এবার কি ১ লাখের নীচে নামল সোনার দাম? কলকাতায় আজ গয়নার সোনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.