New Meta AI: ChatGPT, Google Gemini-র দিন এবার শেষ? জেনে নিন, বাজার কাঁপাতে চলে এল নতুন কোন AI মডেল...

New Meta AI: লামা 4 স্কাউটের একটি ১০ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো রয়েছে, যা এআই মডেলের কার্যকরী মেমোরি। ভাবা যায়! আর এভাবেই এআই-য়ের দুনিয়ায় ঘটছে প্যারাডাইম শিফ্ট।

সৌমিত্র সেন | Updated By: Apr 8, 2025, 02:20 PM IST
New Meta AI: ChatGPT, Google Gemini-র দিন এবার শেষ? জেনে নিন, বাজার কাঁপাতে চলে এল নতুন কোন AI মডেল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দুনিয়ায় বাজার কাঁপাচ্ছে ChatGPT, Gemini। তবে এবার এই দুই সংস্থাকেই টেক্কা দিতেই হাজির মার্ক জুকারবার্গের কোম্পানি মেটা। সম্প্রতি তারা  নতুন এআই মডেল লামা ৪ (Llama 4) চালু করেছে। এই মেটা লামা ৪ মডেলটি সিরিজের দুটি সংস্করণ চালু করেছে-- লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক। দুটি সংস্করণই মেটার ওয়েবসাইট এবং হাগিং ফেস থেকে ডাউনলোড করা যাবে।

Add Zee News as a Preferred Source

লামা ৪ ম্যাভেরিক: খুবই উন্নত মডেল। ওপেনএআই জিপিটি-৪ এবং গুগল জেমিনি ২.০ ফ্ল্যাশের মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতার জন্য এটির ডিজাইন।

লামা ৪ একটি মাল্টিমডেল। টেক্সট, ছবি এবং ভিডিয়ো ডেটা বুঝতে এবং প্রক্রিয়া করতে পারে। মডেলটি টেক্সট এবং ভিজ্যুয়াল দুটির সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে পারে।

মেটা কোম্পানি বর্তমানে আরেকটি মডেল লামা ৪ বেহেমথ নিয়েও কাজ করছে। মার্ক জুকারবার্গ এটিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বেস মডেল হিসেবে বর্ণনা করেছেন। কোম্পানির দাবি, এটাই হবে সবচেয়ে স্মার্ট এলএলএম গুলির একটি।

মেটার এই নতুন এআই মডেলটি প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এবং আগামীদিনে এটি এআইয়ের জগতে বিশাল পরিবর্তন আনবে। লামা ৪ এখন মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে আরও ভালো এবং দ্রুত পরিষেবা প্রদান করবে।

নতুন এআই মডেল নিয়ে মেটার দাবি

মেটার দাবি, লামা 4 স্কাউটের একটি ১০ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো রয়েছে ৷ যা এআই মডেলের কার্যকরী মেমোরি। মেটার তরফে উল্লেখ করা হয়েছে, এটি একটি একক এনভিডিয়া এইচ ১০০ জিপিইউতে ফিট করা যায়।

আরও পড়ুন: Student Gangraped by 23: উনিশের তরুণীকে ৭ দিন ধরে লাগাতার ধর্ষণ ২৩ বর্বরের! যৌনতার আগে পানীয়তে...

আরও পড়ুন: Bengali New Year Rashifal: নববর্ষে লক্ষ্মীলাভ! নতুন বাংলা বছরে কোন কোন রাশির মাথায় ঝরে পড়বে রাশি-রাশি টাকা, খুলে যাবে কপাল...

মেটা তার অন্যান্য এআই মডেল, লামা 4 ম্যাভেরিকের জন্যও একই রকম দাবি করেছে। কোম্পানির তরফে উল্লেখ করা হয়েছে, তাদের নতুন মডেলটি OpenAI এর GPT-4o এবং Google-এর Gemini 2.0 Flash-এর ভালো কাজ করবে। মেটার নতুন এআই মডেলগুলি কোডিং এবং যুক্তির দিক থেকে ডিপসিক-V3 এর মতো কাজ করে ৷

তবে, মেটা এখনও এই এআই মডেলটি চালু করেনি। মেটার দাবি, এটি তার প্রতিযোগীদের GPT-4.5 এবং Claude Sonnet 3.7 তুলনায় STEM বেঞ্চমার্কে ভালো পারফর্ম করবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.