জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সূর্যের (The Sun) বয়স হচ্ছে। পৃথবীর (The Earth) উপর সে আগের চেয়ে অনেক বেশি তাপ বর্ষণ করবে। যা এ পৃথিবীর জলবায়ু এবং ইকোলজিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। অক্সিজেন (Oxygen) উৎপাদন কমে যাবে। প্রচুর পরিমাণে জল বাষ্পীভূত হয়ে যাবে। কার্বনচক্র (Carbon Cycle) সম্পূর্ণ ভেঙে পড়বে। আর এ ভাবেই একদিন শেষ হয়ে যাবে এই গ্রহ (End of the Earth)। এ কোনও বাবা ভাঙ্গা বা নস্ট্রাদামুসের পূর্বাভাস নয়, নয় কোনও মোহন্ত বা কোনও বাবার যোগলব্ধ প্রজ্ঞাও। এই পূর্বাভাস স্বয়ং বিজ্ঞানীদের। নেচার জিওসায়েন্স (Nature Geoscience) পত্রিকায় এই গবেষণা তথা আলোচনা প্রকাশিত হয়েছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Cyclone Shakti: কবে কখন বাংলায় আছড়ে পড়ছে শক্তিশালী 'শক্তি'? কলকাতায় কী হবে? এসে গেল লেটেস্ট আপডেট, জেনে নিন নির্দিষ্ট তারিখ...
আরও পড়ুন: Deadliest Earthquake: অবিশ্বাস্য! ১৮,৪০০ টি কম্পন! অসংখ্য 'অ্যাকটিভ ফল্ট লাইনে'র উপরে দাঁড়িয়ে দেশ; তীব্র ভূমিকম্প মাত্র তিন...
১০০ কোটি বছরের মধ্যে
সুপারকম্পিউটারের সিমিউলেশনের মাধ্যমে সম্প্রতি পৃথিবীর সম্ভাব্য ধ্বংসের সময় সম্পর্কে জানার চেষ্টা করেছেন জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সূর্যের ক্রমবর্ধমান তাপের প্রভাব ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ১০০ কোটি বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছে সেই সুপারকম্পিউটার। সুপারকম্পিউটার সিমিউলেশন ভবিষ্যদ্বাণী করেছে, পৃথিবীর অক্সিজেন প্রায় ১০০ কোটি বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তখন পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।
কী বলছে সুপার কম্পিউটার?
সুপার কম্পিউটার বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠবে সূর্য। তার মারাত্মক প্রভাব পড়বে পৃথিবীর জলবায়ুর উপর। জল বেশি বাষ্পীভূত হবে। পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রাও দ্রুত বৃদ্ধি পাবে। ফলে তখন কার্বনচক্র দুর্বল হয়ে পড়বে। উদ্ভিদকুল ধ্বংস হবে। আর উদ্ভিদ ধ্বংস হয়ে যাওয়ার কারণে অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে। বায়ুমণ্ডলে তখন প্রচুর মিথেন থাকবে। আর এরকম চলতে থাকলে পৃথিবী তার আদিম অবস্থায় ফিরে যেতে পারে তখন।
শেষ হয়ে যাবে জীবকুল?
তোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি জানিয়েছেন, কার্বনেট-সিলিকেট-নির্ভর ভূরাসায়নিক চক্রের উপর ভিত্তি করে জীবমণ্ডলের আয়ুষ্কালের তথ্য জানিয়েছে এই সুপার কম্পিউটার। সেখানে তাত্ত্বিক কাঠামোর মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের স্তর ক্রমাগত হ্রাস পাচ্ছে, বলে জানা গিয়েছে। ভবিষ্যতে বিশ্বে উষ্ণায়ন বাড়বে। পৃথিবীতে অতিরিক্ত উত্তাপ ও সালোকসংশ্লেষণ ঘটবে। আর এর ফলে কার্বন ডাই-অক্সাইডের ঘাটতি দেখা যাবে। কী হবে তখন? শেষ হয়ে যাবে জীবকুল? মারা যাবে মানুষ?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)