প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে ধর্মেন্দ্র-এর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় সিনেমার এক জুগেরও শেষ হয়ে গেল। তাঁর ভিন্ন-ভিন্ন চরিত্রের দ্বারা লক্ষ লক্ষ মানুষের মনে জয় করেছেন। শুধু অভিনেতা নয়, মানুষ হিসাবেও তিনি অন্যতম।
করণ ও ধর্মেন্দ্র 'রকি অউর রানী কি প্রেম কাহানি'-তে একসঙ্গে কাজ করেন। করণ লেখেন'একটা জুগ শেষ হয়ে গেল... মূলধারার সিনেমার মেগাস্টার... চলচ্চিত্রের ইতিহাসে তিনি অন্যতম। তবে সর্বোপরি তিনি একজন ভালে মানুষ।'
রাজ কাপুর-এর সঙ্গে ধর্মেন্দ্রর এক ছবি দিয়ে করিনা লেখেন 'আজীবন সেরা।'
শোকাচ্ছন্ন বাংলা 'ইন্ডাস্ট্রি'-ও। ধন্যবাদ জানান বড়পর্দার জাদুকরকে এবং আত্মার শান্তি কামনা করেন বুম্বাদা।
অক্ষয় লেখেন যে প্রত্যেকটা ছেলের স্বপ্ন ছিল ধর্মেন্দ্র-এর মতন হওয়ার। এক জুগের প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
সোশাল মাধ্যমে এক ছবি শেয়ার করেন রণবীর এবং সূত্রের খবর তিনি ও দীপিকা গিয়েছিলেন শ্মশানে।
ছেলে যুগের সঙ্গে ধর্মেন্দ্রর এক ছবি দিয়ে লেখেন কাজল, 'মনে হয় শুধু ভালে মানুষদেরই আমরা হারাচ্ছি।'
অনন্যা বলেন যে তাঁর বাবার প্রথম ছবি ও সর্ব প্রথম শট ছিল ধর্মেন্দ্রর সঙ্গে।
শিল্পা বলেন যে তিনি কাজ করেছেন বহু স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কিন্তু কারুর ধর্মেন্দ্রর মতন বড় মনের নয়।
ধন্যবাদ জানিয়ে সিদ্ধার্থ বলেন যে অনেক স্মৃতি আছে পর্দায় এবং পর্দার বাইরেও।
ধর্মেন্দ্রর সঙ্গে এক ছবি শেয়ার করে কৃতিও শ্রদ্ধা জানিয়ে লেখেন যে তিনি আজীবন মনে রাখবেন ধর্মেন্দ্রর হাসি, জীবনদর্শন এবং তাঁর কবিতা।