মালতী চাহার হল ভারতীয় ক্রিকেটার দীপাক চাহারের বোন। তাছাড়াও তিনি হলেন একজন মডেল, অভিনেত্রী এবং ফিল্মমেকার।
আগ্রায় জন্মগ্রহণ মালতীর। তার বাবা কাজ করতেন বিমান বাহিনীতে। মালতী তার পড়াশোনা করেছে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এবং আইইটি লখনউ থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি অর্জন করেছে।
মালতী সৌন্দর্য্য প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। তিনি ফেমিনা মিস ইন্ডিয়া দিল্লি ২০১৪-এ তৃতীয় হন এবং মিস ফটোজেনিক খেতাব জিতেছিলেন।
বলিউডে তার প্রথম সিনেমা হল 'জিনিয়াস'(২০১৮) এবং পরে তিনি আরও সিনেমা করেন যেমন 'ইশক পশমিনা'(২০২২) ও 'মা ও মেরি মা'(২০২৫)।
ইনস্টাগ্রামে এক মিলিয়ানেরও বেশি ফলোয়ার রয়েছে তার। মালতী প্রতিদিন নানান পোস্টারের মাধ্যমে তার ফ্যানদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
মালতী ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বস ১৯-এ প্রবেশ করেন। তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও শান্ত, স্থির আচরণ ইতিমধ্যেই বিগ বস হাউসে এক বদল আনতে শুরু করে দিয়েছে।