প্রবীণ অভিনেতা সতীশ সাহ ২৫ অক্টোবার মারা যান। প্রয়াতকালে তাঁর বয়স ছিল ৭৪। এক নজরে দেখে নিন তাঁর করা এই সেরা কমিক চরিত্রগুলি...
'সারাভাই ভার্সেস সারাভাই' শোতে ইন্দ্রবদন-এর চরিত্রে সাহের অভিনয় ভারতীয় টেলিভিশন দুনিয়ায় একটি সবথেকে জনপ্রিয় কমিক চরিত্র হিসেবে পরিচিত।
কাল্ট-ক্লাসিক ডার্ক কমেডি সিনেমা 'জানে ভি দো ইয়ারো'-তে সাহ অভিনয় করেছিলেন একটি দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনের ভূমিকায়।
'ম্যায় হুঁ না' ছবিতে সাহ অভিনয় করেছেন রাসাই প্রফেসরের চরিত্রে। সেখানে তিনি ছিলেন একজন বিজ্ঞান শিক্ষক, যার কথা বলার সময় মুখ থেকে থুথু বেড়িয়ে যেত।
'কাল হো না হো'-তে কারসান ভাই চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যায়। ভারতীয় সিনেমায় তিনি কমিক চরিত্রে যে অবদান রেখেছেন তা ভোলার নয়।