স্টেশনে তাণ্ডব, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু জিআরপি-র

Published by: Zee Team | Aug 19, 2023

যাত্রীদের কী অভিযোগ

যাত্রীদের অভিযোগ ছিল, তাদের কাছে টিকিট না থাকায় টিটিরা দল বেঁধে তাদের মারধর করে। যা বেআইনি। বিনা টিকিটের যাত্রীকে আটক করা যায়, জরিমানা করা যায়। তাদের গায়ে হাত তোলার কারুর এক্তিয়ার নেই।

Published by: Zee Team | Aug 19, 2023

হাসপাতালে আহতরা

আক্রান্ত টিটিদের আজ বয়ান নেওয়া হবে। ৩ আহত টিটি আপাতত হাসপাতালে চিকিৎসাধিন।

Published by: Zee Team | Aug 19, 2023

চিহ্নিত কয়েকজন

Cctv ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে ইতিমধ্যেই সনাক্ত করা হয়েছে বলেই GRP সূত্রে খবর। গতকাল ঘটনায় এক মহিলা সহ তিন টিটি আক্রান্ত হয়েছিল।

Published by: Zee Team | Aug 19, 2023

জিআরপি-তে অভিযোগ

অয়ন ঘোষাল: শুক্রবার বিধাননগর স্টেশনে অশান্তি, ভাঙচুর ও রেল কর্মীদের মারধর করার ঘটনায় GRP-তে অভিযোগ দায়ের। শিয়ালদহ GRP-তে অভিযোগ দায়ের।

Published by: Zee Team | Aug 19, 2023

VIEW ALL

Read Next Story