তুলসি সহজেই বাড়ির টবে বসানো যায়। এই তুলসি কাশি, সর্দি, স্ট্রেস কমাতে সাহায্য করে।
অ্যালোভেরা ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ত্বকে জ্বালা, যেকোনও কাটা ছেঁড়া কমাতে সাহায্য করে। এছাড়া হজমেও সাহায্য করে।
মিন্ট, পুদিনা নামেও পরিচিত। এই পাতা হজমে সাহায্য করে। মাথা ব্যাথা কমায়।
এটি শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উদ্বেগ কমাতে সাহায্য করে। এছাড়া হজমেও সাহায্য করে।
শরীরে প্রদাহ কমায়। এই গাছ সাধারণত রান্নায় ব্যবহার করা হয়। তবে মেটাবলিজমে এবং হজমে সাহায্য করে।
কারি পাতা বাড়িতে সহজেই বেড়ে উঠতে পারে। এই পাতা, লিভারের খেয়াল রাখে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে।
জোয়ানে রয়েছে শরীরে প্রদাহ কমানোর উপাদান। এটি বদহজম, পেট ফাঁপা কমায়। এছাড়া ঠান্ডা লাগা থেকেও শরীরকে রক্ষা করে।
ধনেপাতা রান্নায় এবং ঔষধি দুভাবেই ব্যবহার করা হয়।এটি রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে। এছাড়া হজমে সাহায্য করে, লিভারের কার্য ঠিক রাখে এবং বাজে কোলেস্টেরল কমায়।