৯ গুণে ভরপুর এই ফল! মিলবে অনেক উপকার...

Rajat Mondal
Jul 18,2025

নিউট্রিয়েন্টসে ভরপুর

অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর নিউট্রিয়েন্টস। রয়েছে ফাইবার, ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন ই এবং ফোলেট।

হার্টকে সুস্থ রাখে

হার্টের জন্য ভালো এই ফল। অ্যাভোকাডোতে আছে ভরপুর মোনোস্যাচুরেটেড ফ্যাট এবং পটাশিয়াম। খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্তের চাপ ঠিক রাখতে সাহায্য করে।

হজমে সাহায্য় করে

অ্যাভোকাডো ফাইবারে ভরপুর একটি ফল। একটি অ্যাভোকাডোয়ে রয়েছে ১৪ গ্রাম ফাইবার। হজমেও সাহায্য় করে এই ফল।

চোখ রক্ষা করে

চোখ রক্ষা করে অ্যাভোকাডোতে আছে লুটেইন, জিয়াক্সানথিন। এই উপাদানগুলি চোখকে রক্ষা করে। বয়স জনিত রোগ, ম্যাকুলার ডিজেনারেশন থেকে চোখকে রক্ষা করে।

চুল এবং ত্বকের যত্ন করে

প্রাকৃতিক উপায় ত্বক এবং চুলের যত্ন নিতে চান? অ্যাভোকাডো খান। এই ফলের ভালো ফ্যাট এবং ভিটামিন ই ত্বক ও চুলকে চকচকে করে। এছাড়া চুলের শুষ্কতা কমায়।

ওজন কমায়

অ্যাভোকাডোয়ে রয়েছে প্রচুর ফাইবার। ফলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে।

রক্তে শর্করার পরিমাণ বজায় রাখে

অ্যাভওকাডোয়ে খুব কম পরিমাণে কার্ব থাকে। ভালো ফ্যাট এবং ফাইবার থাকে ভরপুর। যা রক্তের শর্করার পরিমাণ কমায়।

মস্তিষ্কের কার্যকরিতা ঠিক রাখে

দিনে একটি করে অ্যাভোকাডো খাওয়া খুব ভালো। এই ফলটি ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বিতে ভরপুর। সামগ্রিকভাবে মস্তিষ্কের কার্যকরিতা ঠিক রাখে।

গর্ভাবস্থায় উপকারী

অ্যভোকাডোয়ে থাকে ফোলেট। যা গর্ভাবস্থায় প্রয়োজনীয়। এই ফলটিতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, বি৬।

VIEW ALL

Read Next Story