প্রত্যেক দিন এক কাপ গ্রিন টি শরীরের জন্য খুবই উপকারী। রোগকে দূরে রাখে। হার্টকে ভালো রাখে, মস্তিষ্কের কার্যকরিতা বজায় রাখে এবং ওজনকে ঠিক রাখে।
ক্যামোমাইল চা শরীরকে শিথিল রাখতে সাহায্য করে। পেটকে সুস্থ রাখে এবং প্রদাহ কমাতেও সাহায্য করে।
হজমের সমস্যায় ভুগছেন? মিন্ট টি এই সমস্যার সমাধান হতে পারে। গ্যাস, হজম, পেটে ফাঁপা ভাব কমাতে সাহায্য করে।
এই চা প্রদাহ কমাতে সাহায্য করে। ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এই চা বমি ভাব কমাতেও সাহায্য করে।
ফুলের চা পছন্দ হলে, এই হিবিসকাস চা ব্যবহার করতে পারেন। এই চা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এছাড়া এই চা রক্তের চাপ কমাতে এবং হার্টকে সুস্থ রাখে।
বর্ষার মরশুমে এই চা শরীরের জন্য খুবই ভালো। সর্দি-কাশি কমাতে সাহায্য করে। এছাড়া হজমে এবং আলসার কমাতে সাহায্য করে।
মৌরির চা হজমে সাহায্য করে, পেটের ফাঁপা ভাব কমায়। এছাড়া হরমোনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
এই চা স্ট্রেস কমায়। সকালে এই চা খাওয়া শরীরের জন্য খুব ভালো। ঠান্ডা লাগলে এই চা অনেক উপকারী। মেটবলিজমকেও উন্নত করে এই চা।
এই চা শরীরে শর্করার পরিমাণ বজায় রাখে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা।