এক কিসমিসেই জাদু! উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন...

Rajat Mondal
Jan 27,2025

হজমে সাহায্য করে

কিসমিস ডায়েটারি ফাইবারের সবচেয়ে ভালো উৎস। এগুলো হজমে সাহায্য করে। কিসমিস প্রতিদিন খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব।

হাড়ের শক্ত করে

কিসমিসে রয়েছে প্রচুর খনিজ উপাদান, যা হাড় শক্ত রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বোরনের একটি ভাল উৎস হল কিসমিস।

এনার্জি প্রদান করে

কিসমিসে খেলে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। কিসমিসে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। যা ক্লান্তি দূর করতে সাহায্য করে।

হার্টকে ভালো রাখতে সাহায্য করে

অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি থাকার কারণে কিসমিস হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও কিসমিসে থাকে প্রচুর পরিমাণে পটাসিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

কিসমিস ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। কিসমিসের ফাইবার ক্ষুধা নিবারণে সাহায্য করে। কড়া ডায়েটের মধ্যে থাকলে কিসমিস খেলে অনেক উপকার পাওয়া যায়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

কিসমিসে গ্লাইসেমিক তুলনামূলকভাবে কম থাকে। কিসমিসে থাকা ফাইবার, ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো একটি খাবার।

শরীরে পুষ্টি জোগায়

কিসমিসে থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ উপাদান। কিসমিস আয়রন এবং পটাসিয়ামের মতো খনিজও সরবরাহ করতে সাহায্য করে।

প্রদাহ প্রতিরোধ করে

কিসমিসে রয়াছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদান। যা ডায়েট করতে সাহায্য করে।

দৃষ্টিশক্তি উন্নত করে

কিসমিসে রয়েছে ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন, যা চোখকে ভালো করে। কিসমিসের নিয়মিত খেলে চোখের সমস্যা দূর হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কিসমিসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েড, যা রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। (Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)

VIEW ALL

Read Next Story