ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। চারিদিকে প্রেম আর তার সঙ্গে বসন্তের ছোঁয়া। আর বসন্ত মানেই জীবনে নতুন রং
আর ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন ডে এবং তার আগে ভ্যালেন্টাইন উইক।
গোলাপ দিবস থেকে চুমু দিবস সবকিছুই এই এক সপ্তাহব্যাপী পালন করা হল।
কিন্তু তাদের কী হবে যারা এই ভালোবাসার দিনগুলিতে অংশগ্রহণ করতে পারলেন না।
এবার সেই সমস্ত নেটিজেনদের মতে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অ্যান্টি ভ্যালেন্টাইন উইক।
শুরু হচ্ছে থাপ্পড় দিবস দিয়ে। তারপর ব্রেকাপ ডে।
শুধু তাই না সেখানে রয়েছে 'লাথি দিবস'।
আসলে কিছুই না। যেখানে সকলে ভালোবাসা ছড়াচ্ছে নিজেদের মত। সেখানেই কিছু মানুষ মজার ছলে বলছেন, এরপর নাকি এই সমস্ত অ্যান্টি ভালোবাসার দিন পালন করা শুরু করা হচ্ছে।
আর সেখানেই রয়েছে লাথি দিবস বা কিক ডে।
এছাড়াও বেশকিছু মজার ম্যাসেজও এদিন নেটপাড়ায় ছড়িয়েছে। যেমন- দিনের শুরু করুন হাঁসি দিয়ে। আর সেই হাঁসি মুখেই মেরেদিন লাথি। আরও অনেক রকম।