হেঁশেলে ভোটের হাওয়া, রান্নার গ্যাসের দাম কমছে ২০০ টাকা!

Published by: SUDESHNA PAUL | Aug 29, 2023

বর্তমানে রান্নার গ্যাসের দাম

যারফলে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ১১০৩, ১১২৯, ১১০২ ও ১১১৮.৫০ টাকা। এবার একলাফে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমাল কেন্দ্র। ফলে কলকাতায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম দাঁড়াবে ৯৩০ টাকার আশপাশে।

Published by: SUDESHNA PAUL | Aug 29, 2023

জুলাইতে ৫০ টাকা দাম বাড়ে

১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ১ মার্চ থেকে অপরিবর্তিত ছিল। কিন্তু তারপর মে মাসে ২ বার দাম বাড়ে। এরপর জুলাইতে সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ায় তেল কোম্পানিগুলি।

Published by: SUDESHNA PAUL | Aug 29, 2023

বাণিজ্যিক গ্যাসের এখন দাম

যার ফলে ১ অগাস্ট থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৬৮০ টাকা। তবে রান্নার গ্যাসের দাম তখন অপরিবর্তিত ছিল।

Published by: SUDESHNA PAUL | Aug 29, 2023

২০০ টাকা দাম কমছে

চলতি মাসের শুরুতেই তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাসের দাম কমায়। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৯৯টা ৭৫ পয়সা কমায় তেল কম্পানিগুলি।

Published by: SUDESHNA PAUL | Aug 29, 2023

কবে থেকে নতুন দাম?

৩০ অগাস্ট থেকেই কমছে গ্যাসের দাম। অর্থাৎ মঙ্গলবার মধ্য রাত থেকে লাগু হচ্ছে নতুন দাম। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা দেশের সমস্ত মহিলাকে মোদীর রাখির উপহার বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Published by: SUDESHNA PAUL | Aug 29, 2023

দাম কমছে রান্নার গ্যাসের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের আগে ভেট! কমছে গ্যাসের দাম। একবারে একলাফে ২০০ টাকা কমছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত থেকে ভর্তুকিহীন, সব ধরনের গ্যাসের দাম কমছে।

Published by: SUDESHNA PAUL | Aug 29, 2023

VIEW ALL

Read Next Story