ব্ল্যাক কফিতে ক্যাফেইনের মাত্রা থাকে অনেক বেশি। এছাড়া এই কফি হৃদস্পন্দনের মাত্রা এবং শরীরে অস্থিরতা বাড়িয়ে তোলে।
কফি বেশি পরিমাণে এবং ঘুমানোর আগে পান করা উচিত নয়। এই অভ্যাস ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘদিন এই অভ্যাস চালিয়ে গেলে অনিদ্রা দেখা দিতে পারে।
ব্ল্যাক কফি হার্ট রেট এবং রক্তের চাপ বাড়িয়ে তোলে। এছাড়া যাঁদের হার্টের সমস্যা আছে, তাঁদের সমস্যা আরও বাড়তে পারে।
কালো কফি পান করলে পেটের সমস্যা দেখা দিতে পারে।
ক্যাফেইন হাইড্রেশনে সমস্যা করতে পারে। পরিমাণ মতো জল পান না করলে শরীরে ডিহাইড্রেশন হতে পারে।
কফি বেশি কখনই পান করতে নেই। বেশি ক্যাফেইন শরীরে গেলে অ্যাডিকশনের সমস্যা দেখা দিতে পারে।
ব্ল্যাক কফি কোনও কোনও ওষুধের কার্যকরিতা কমিয় দেয়। অ্যান্টিডিপ্রেশনের ওষুধ খেলে অতিরিক্ত কফি পান না করাই উচিত।