ঘুমোনোর আগে খান কিউই! মিলবে অনেক উপকার...

Rajat Mondal
Jul 22,2025

ঘুমকে স্বাভাবিক রাখে

প্রতিদিন ঘুমোনোর আগে খান একটি করে কিউই। সেরোটোনিনে ভরপুর এই ফল। এছাড়া এই ফলে আছে নিউরোট্রান্সমিটার যা ঘুমকে স্বাভাবিক রাখে।

প্রদাহ কমায়

অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সিতে ভরপুর। এছাড়া প্রদাহ কমাতে সাহায্য করে এই ফল।

হজমে সাহায্য করে

কিউইতে আছে ফাইবার। যা হজমে সাহায্য করে।

রক্তে শর্করার পরিমাণ কমায়

কিউইতে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকে। এছাড়া প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা রক্তে শর্করার পরিমাণ বজায় রাখে।

ত্বককে ভালো রাখে

কিউইর ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে। এই কোলাজেন ত্বককে টানটান রাখে।

ওজন কমায়

ক্যালোরি কম থাকে কিউইতে। ফলে ওজন কমাতে সাহায্য করে।

পেশীকে উন্নত করে

কিউইতে আছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম। যা পেশীর উন্নতিতে সাহায্য করে।

VIEW ALL

Read Next Story