গীতা শুধু ধর্মীয় অনুশাসন নয়, এক বাস্তব পথনির্দেশ। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে নিজের কর্তব্য, মনঃসংযোগ, আত্ম-নিয়ন্ত্রণ ও ভক্তির মাধ্যমে ধৈর্য ও আত্মবিশ্বাসে দৃঢ় থাকার শিক্ষা দেন, তা আজকের সময়েও সমান প্রাসঙ্গিক।
'কর্ম করো, ফলের আশায় নয়।' – জীবনে দায়িত্ব পালনই সাফল্যের প্রথম ধাপ।
'যিনি সুখ-দুঃখে সমভাবাপন্ন, তিনিই সত্য যোগী।' – আবেগ নয়, বিবেকই চূড়ান্ত শক্তি।
'আত্মা জন্মায় না, মরে না, এটা চিরন্তন।' – মৃত্যুভয় কাটিয়ে নতুন দৃষ্টিভঙ্গি শেখায়।
'সন্দেহজনক ব্যক্তি সুখী হতে পারে না।' – আত্মবিশ্বাসই এগিয়ে চলার রসদ।
'রাগ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে বিভ্রান্তি।' – আবেগ নয়, নিয়ন্ত্রণ জরুরি।
'নিজেকে জয় করতে পারলে, পরিপূর্ণ শান্তি অর্জন সম্ভব।' – বাইরের নয়, ভেতরের বিজয়ই বড়।
'যে পরিশ্রম করে, সে কখনও হেরে যায় না।' – চেষ্টা কখনও বৃথা যায় না।
'সংযত মনই শান্তির পথে নিয়ে যায়।' — আত্মসংযম ছাড়া জীবনে স্থায়ী সুখ সম্ভব নয়।
'জ্ঞান তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে।' – অজ্ঞতা দূর করে মুক্তির দিশা।
'নিজেকে জানো, কারণ তুমি নিজের শ্রেষ্ঠ বন্ধু ও শত্রু।' – আত্ম-অনুসন্ধানই প্রকৃত মুক্তি।
এই দশটি বাণী প্রতিটি মানুষকে জীবনের নানান পরিস্থিতিতে সাহস, স্থিরতা ও আত্মবিশ্বাসে দাঁড় করাতে সাহায্য করে। আজকের ব্যস্ত, দিশাহীন জীবনে গীতার এই মর্মবাণী নতুন আলো দেখায়।