শুধু নেতাজি নন, ২৩ জানুয়ারি আরও যে যে কারণে ইতিহাসের পাতায় ...

Rajat Mondal
Jan 23,2025

নেতাজি সুভাষচন্দ্র বসু

১৮৯৭ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন।

ঈশ্বরচন্দ্র গুপ্ত

১৮৫৯ সালে অত্যন্ত খাদ্যরসিক ও জনপ্রিয় কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন। তাঁর লেখা পিঠেপুলি, আনারস, তপসে মাছ আজও অত্যন্ত জনপ্রিয়।

নবীনচন্দ্র সেন

১৯০৯ সালে উনিশ শতকের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি নবীনচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।

ভয়াবহ ভূমিকম্প

১৫৫৬ সালে চীনের সানসি প্রদেশে বিশ্বের ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ১৯৮৯ সালে সোভিয়েত তাজাখস্তানে ভূমিকম্পে শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

ফ্যাসিস্ত পার্টি

১৯১৯ সালে মুসোলিনি ইতালির ফ্যাসিস্ত পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

পরিবহন ও ডাক যোগাযোগ

১৯২০ সালে ভারতীয় উপমহাদেশের বিমানে মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয়।

কৃত্রিম ইনস্যুলিন

১৯২২ সালে কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেয়া হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার স্বীকাররোক্তি

১৯৯৬ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রাবনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকাররোক্তি দেন।

কৃষ্ণাঙ্গ সংগ্রামীর সৃত্যু

১৯৭৬ সালে আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগ্রামী শিল্পী ও গায়ক পল রোবসন মৃত্যুবরণ করেন।

নোবেল পুরস্কার বিজয়ীর জন্ম

১৮৭৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস জন্মগ্রহণ করেন।

VIEW ALL

Read Next Story