ঘুম থেকে উঠে কাজে বসেনা মন! ঝিমোচ্ছেন সারাদিন? সকাল থেকেই করুন...

Rajat Mondal
Jan 18,2025

সকালে তাড়াতাড়ি ওঠা

সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনার মস্তিষ্কের জন্য খুবই ফলদায়ক এটি সারাদিনে স্মৃতিশক্তি ও ফোকাস বাড়িয়ে তুলতে সহায়তা করে।

স্ট্রেচিং

সকালবেলায় হালকা স্ট্রেচিং আমাদের মস্তিষ্কে রক্তসঞ্চালন ঠিক রাখে। এটি স্ট্রেস রিলিফ এবং আপনার বডিকে সারাদিনের কাজের জন্য প্রসস্ত করে।

প্রতিদিন লেখা

প্রতিদিন একটি ডায়রিতে লিখে ফেলুন আপনার লক্ষ্য এবং কৃতজ্ঞতা স্বীকার এটি আপনার মাইন্ডকে স্বচ্ছ রাখতে সহায়তা করবে।

বই পড়া

সকালে অন্তত ৩০-৩৫ মিনিট নতুন এবং পজিটিভ কিছু পড়ার চেষ্টা করুন। সেটা খবর কাগজ বা বই।

যোগা করা

সকালবেলা কিছু সময়ের জন্য যোগা আপনাকে স্ট্রেস ফ্রি থাকার পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি, যেকোনও ধরনের সমস্যা সমাধান করতেও সহায়তা করে।


শর্ট ভিডিয়ো, রিল এগুলি যে শুধুমাত্র দৈনন্দিন জীবনের সময় নষ্ট করে তা না, আমাদের শরীরে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপেরও সৃষ্টি করে।

স্বাস্থ্যকর ব্রেকফাস্ট

সকালে পুষ্টিকর খাদ্য যেমন ডিম, বাদাম, বেরি এইসমস্ত খাদ্য আপনার ব্রেন হেল্থ, ফোকাস, মুড ঠিক রাখতে সহায়তা করে।

সূর্যের আলো

সকালবেলার সূর্যের আলো শরীর এবং ব্রেনের পক্ষে খুবই উপকারী বলে মানা হয়। তাই চেষ্টা করবেন প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট সকালের সূর্যের আলোয় দাঁড়ানোর।

হাইড্রেট থাকা

সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস লেবু জল খাওয়া দরকার। এটি শরীর এবং মস্তিষ্কের জন্য কার্যকর।


এই সামান্য কিছু জিনিস নিয়মিত মেনে চললে আপনি ফিরে পেতে পারেন এক সুন্দর জীবন যা আপনার ব্রেনকে রাখবে সতেজ।

VIEW ALL

Read Next Story