দিন শুরু হোক স্ট্রেচিং দিয়ে। এটি শুধু পেশিকে নমনীয় করে না, ফ্যাট বার্ন করতেও সাহায্য করে।
প্রোটিন, কার্বোহাইড্রেট ও হেলদি ফ্যাট— প্রতিদিনের ডায়েটে রাখুন সঠিক অনুপাতে। খাবারই প্রথম ও প্রধান অস্ত্র।
মাত্র ২০ মিনিটের হাই ইনটেনসিটি ওয়ার্কআউটেই ঝরে যাবে ক্যালোরি। নিয়মিত করলেই পাবেন ফল।
শরীরকে হাইড্রেটেড রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। জল কম খেলে ফ্যাট বার্নের পক্রিয়া কমে যাবে।
কার্ডিও এক্সারসাইজ যেমন স্কিপিং বা দৌড় শরীরকে টোনড রাখতে দারুণ কাজ করে।
একদিন করলাম, পরদিন ছুটি? ফল পাবেন না। ধারাবাহিকতা রাখুন, দেখবেন আয়নায় নিজেকে চিনতে পারবেন না!
টোনড বডি মানেই শুধু ফিগার নয়, এটা এক ধরনের জীবনযাপন। নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম আর মানসিক দৃঢ়তা। নিজের শরীরকে ভালোবাসুন, নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন— তাহলেই ধাপে ধাপে গড়ে উঠবে সেই ফিট ও টোনড শরীর, যার স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখছেন। শুরু করুন আজ থেকেই, কারণ পরিবর্তনের সেরা সময় এখনই!