জেনে নিন, দেশের কোথায় কীভাবে হচ্ছে দীপাবলি পালন...

Published by: Zee Team | Nov 10, 2023

দিল্লি

বলা চলে, দিল্লির সবথেকে বড় উৎসব দীপাবলি। প্রতিবেশীদের বাড়িতে যাওয়া, প্রদীপ জ্বালানো মিষ্টি খাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করা হয় এই দিনটি।

Published by: Zee Team | Nov 10, 2023

মহারাষ্ট্র

মহারাষ্ট্রে এই সময় পুজো করা হয় লক্ষী এবং গনেশের। সকলের সঙ্গে দেখা করা, মিষ্টি খাওয়ার মাধ্যমেই পালন করা হয় দীপাবলি।

Published by: Zee Team | Nov 10, 2023

গুজরাট

দীপাবলি মানেই গুজরাটে পুজো করা হয় মা লক্ষীর। প্রদীপ জ্বালিয়ে এবং গরবা নাচ করার মাধ্যমে দীপাবলি পালন করা হয় গুজরাটে।

Published by: Zee Team | Nov 10, 2023

রাজস্থান

ভারতের রঙিন রাজ্য এই সময় ঢেকে যায় আলোর মালায়। এখানকার সমস্ত জনপ্রিয় জায়গায় হয় বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানও।

Published by: Zee Team | Nov 10, 2023

কেরালা

দীপাবলির সময় কেরালা দেখতে লাগে অপূর্ব। খাওয়া দাওয়ার পাশাপাশি প্রত্যেকে এই দিন নতুন জামাকাপড় পরেন।

Published by: Zee Team | Nov 10, 2023

পাঞ্জাব

দীপাবলির দিন বিশেষ ভাবে নজর কাড়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আলোর মালায় সাজানো হয় মন্দির, সঙ্গে চলে বিশেষ প্রার্থনা।

Published by: Zee Team | Nov 10, 2023

গোয়া

গোয়ায় দীপাবলি পালন করা হয় অসুরের রাজা নরকাসুর বধের মাধ্যমে। আর বধের পর পালন করা হয় নরক চতুর্দশী।

Published by: Zee Team | Nov 10, 2023

তামিল নাড়ু

অন্য সব জায়গার মতো তামিল নাড়ুতে বিশেষ কোনও ধরণ অনুযায়ী দীপাবলি পালন করা হয় না। বাড়িতে প্রদীপ জ্বালিয়ে, মিষ্টি খেয়েই পালন করা হয় এইদিন।

Published by: Zee Team | Nov 10, 2023

VIEW ALL

Read Next Story