লিমা, পেরু
আর্জেন্টিনার পর এবার পেরুতে দাপট ভারতীয় শ্যুটারদের। লিমা শহরে ১৩ থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে আইএসএসএফ বিশ্বকাপ ২০২৫
এখনও পর্যন্ত ভারতীয়রা ২টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোন্জ সহ মোট ৪টি পদক জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে
এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সৌরভ চৌধুরির সঙ্গে জুটি বেঁধে ১৭ পয়েন্টে সোনা জেতেন সুরুচি
অলিম্পিকে জোড়া পদক জয়ী মানুকে পেছনে ফেলে ২৪৩.৬ পয়েন্টে আবারও সোনা সুরুচির
অন্যদিকে এয়ার পিস্তল বিভাগে রুপোয় সন্তুষ্ট থাকতে হয় মানু ভাকরকে
পুরুষ বিভাগে ২১৯.১ পয়েন্টে দেশের জন্য ব্রোন্জ নিশ্চিত করেন সৌরভ চৌধুরি
৩টি সোনা জিতে আমেরিকা প্রথম স্থানে থাকলেও ভারতের এখনও শীর্ষ স্থান দখলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে
২৫মিটার পিস্তলের ব্যাক্তিগত বিভাগগুলিতে বাকি আছেন অনিশ ভ্যানওয়ালা, বিজয়বীর সিধু , এশা সিং এবং মানু ভাকর
অন্যদিকে ১০মিটার এয়ার রাইফেলের ব্যাক্তিগত ও দলগত মিক্সড ইভেন্টে আর্যা বোরসে, নর্মদা, রুদ্রাঙ্কশ ও অর্জুনের থেকে কয়েকটি পদক আশা করা যায়