ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি উপস্থিত ছিলেন ট্রাম্পের শপথের অনুষ্ঠানের দিন, তাঁর সম্পত্তির পরিমাণ $৯৮.১ বিলিয়ন।
মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও ছিলেন এই অনুষ্ঠানে, তাঁর সম্পত্তির পরিমাণ $২১১.৮ বিলিয়ন।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন। রিপোর্ট অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ $২৩৯.৪ বিলিয়ন মূল্যের।
টেসলার সিইও এলন মাস্ক, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে পরিচিত তিনিও উপস্থিত ছিলেন এখানে। তাঁর সম্পত্তির পরিমাণ $৪৩৩.৯ বিলিয়ন। তিনি আমেরিকায় সরকারি দক্ষতা বিভাগেরও কর্মকর্তা হিসাবে পরিচিত।
OpenAI এর সিইও স্যাম অল্টম্যান তাঁর সম্পত্তির পরিমাণ $১.১ বিলিয়ন, তিনিও যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে।
অ্যাপলের সিইও টিম কুক -ও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে, তাঁর সম্পত্তির পরিমাণ $২.২ বিলিয়ন।
ফক্স নিউজের প্রাক্তন চেয়ারম্যান রুপার্ট মারডক ছিলেন এই অনুষ্ঠানে, তাঁর সম্পত্তির পরিমাণ $২২.২ বিলিয়ন।
ছিলেন বিলিয়নেয়ার ব্যাকার মরিয়ম অ্যাডেলসন তাঁর সম্পত্তির পরিমাণ $৩১.৯ বিলিয়ন।
Louis Vuitton এর সিইও বার্নার্ড আরনাল্ট ও তাঁর ছেলে আলেকজান্ডার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে তাঁদের সম্পত্তির পরিমাণ $১৭৯.৬ বিলিয়ন।
অনুষ্ঠানে দেখা গিয়েছিল ট্রাম্পের বন্ধু ফিল রাফিনকে, নিউ ইয়র্ক টাইমস অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ $৪.৭ বিলিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় হাওয়ার্ড লুটনিক ($১.৫ বিলিয়ন) এবং বিবেক রামাস্বামী ($১ বিলিয়ন)-কে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারেন স্টিফেনস, লিন্ডা ম্যাকমাহন, স্টিভ উইটকফ, টিলম্যান ফার্টিটা, জে জো রিকেটস প্রমুখ ব্যাক্তিরা।