Bangladesh: ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান।
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে এবার ভারতীয় চলচ্চিত্রের ১১১ বছর পূর্তি উদযাপন। ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হল। অনুষ্ঠানে চলতি বছর মে মাসে ভারতে আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের (ওয়েভ সামিট) সফট লঞ্চ উপলক্ষে ‘জার্নি অফ ইন্ডিয়ান সিনেমা’র ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। একই সঙ্গে অস্কার বিজয়ী ভারতীয় ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারস’র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, 'ওয়েভ হল সহযোগিতা, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষের নতুন পথ তৈরি করতে একসঙ্গে কাজ করার জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম। ওয়েভের লক্ষ্য হল টিভি ও রেডিও, নিউজ মিডিয়া, মিউজিক, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্ট, গেমিং, কমিকস, সোশ্যাল মিডিয়া, অনলাইন নির্মাতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রদর্শকসহ সারা বিশ্ব থেকে মিডিয়া এবং বিনোদন (এম অ্যান্ড ই) শিল্প নেতাদের একত্রিত করা'।
অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া এবং বিনোদন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ভারতীয় ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণের ধারা, বৃহত্তর সহযোগিতার উপায় নিয়ে আলোচনায় অংশ নেন তাঁরা। আগামী ১ থেকে ৪ মে ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হবে ওয়েভ সামিট। ওয়েভ সামিটের মধ্যে রয়েছে মন্ত্রী ও নীতিনির্ধারকদের গ্লোবাল মিডিয়া ডায়ালগ, এম অ্যান্ড ই সিইওদের গোলটেবিল, এম অ্যান্ড ই শিল্পের সেরা স্বীকৃতি প্রদানকারী ওয়েভ পুরস্কার, ওয়ার্কশপ, ক্লাসিক্যাল এবং ফিউশন সাংস্কৃতিক পারফরম্যান্স, মিডিয়া স্টার্টআপগুলি প্রদর্শন ইত্যাদি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন: 40-Day Holiday: এবার টানা ৪০ দিন বন্ধ স্কুল! রমজান, ঈদ, দোলের জন্যই কি এই ছুটি-ঘোষণা? কবে খুলবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
LIVE|
NZ
205(75 ov)
|
VS |
WI
24/0(9 ov)
|
| Full Scorecard → | ||
|
INA
(20 ov) 75/9
|
VS |
MAS
78/3(9 ov)
|
| Malaysia beat Indonesia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
IND
(20 ov) 175/6
|
VS |
SA
74(12.3 ov)
|
| India beat South Africa by 101 runs | ||
| Full Scorecard → | ||
|
MAS
(20 ov) 201/9
|
VS |
PHI
87/9(20 ov)
|
| Malaysia beat Philippines by 114 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.