Bangladesh: রাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা! বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৬..

Bangladesh: বাংলাদেশের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। 

তনুময় ঘোষাল | Updated By: Jun 21, 2025, 08:51 AM IST
Bangladesh: রাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা! বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৬..

সেলিম রেজা, ঢাকা: ইউনূসের বাংলাদেশের ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ফুলপুর-হালুয়াঘাট সড়কের ইন্দ্রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  40 China J-35 Jets For Pakistan: ৪০ চিনা J-35 শয়তানের ঘরে! ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটারে কেন পাক ঘুম ওড়াল ভারতের?

এদিন বাংলাদেশের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। বাংলাদেশের ফুলপুর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল হাদী জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, শুক্রবার রাত ৯টার দিকে শ্যামলী বাংলা পরিবহণের একটি বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাট যাওয়ার পথে ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা চরপাড়া এলাকায় মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৬ যাত্রীর মৃত্যু হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি এখনও।

এর আগে,  রাত ৮টার দিকে তারাকান্দায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহত আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আহত অটোরিকশার চালক মোহাম্মদ আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মহম্মদ আলম বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা। 

বাংলাদেশের তারাকান্দা থানার ভারপ্রাপ্ত  ওসি টিপু সুলতান জি ২৪ ঘন্টাকে টেলিফোনে বলেন, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। রাত আটটার দিকে দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী এক নারী ও এক শিশু ছেলে নিহত হয়।  জানান, অ্যাম্বুল্যান্সটি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গাড়িতে কোনও রোগী ছিল না। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। 

আরও পড়ুন:  Chinese mysterious flight in Iran: নিঃশব্দে চিন থেকে ইরানের আকাশে একাধিক বিমান! ফ্লাইটরাডারের ছবিতে ভয়ংকর রহস্য...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.