Deadly Earthquake Strikes: চারদিনে ফের মারণ দুলুনি! তীব্র ভূমিকম্পে অন্ধকার হল সূর্যোদয়ের দেশ! তছনছ সব! ভয়াল সুনামির ছোবল...

Deadly Earthquake Strikes Japan Tsunami Alert: শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে উত্তর-পূর্ব জাপানে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ৬.৭ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া দফতর।

সৌমিত্র সেন | Updated By: Dec 12, 2025, 01:07 PM IST
Deadly Earthquake Strikes: চারদিনে ফের মারণ দুলুনি! তীব্র ভূমিকম্পে অন্ধকার হল সূর্যোদয়ের দেশ! তছনছ সব! ভয়াল সুনামির ছোবল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানে চার দিনের মধ্যে আবার শক্তিশালী ভূমিকম্প (Deadly Earthquake Strikes Japan)! জারি হল সুনামি সতর্কতা (Tsunami Alert)। উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ৬.৭ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদফতর।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Bengal Weather Update: বাংলার বুকে ৪ ডিগ্রি! প্রবল শৈত্যপ্রবাহ! আশ্চর্য-করা কলকাতা! জেলায় জেলায় কড়া শীতের কাঁপুনি...

ভূগর্ভের ২০ কিমি গভীরে

জাপানের হাওয়া অফিস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় অঞ্চলের অদূরে, ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও একই মাত্রার ভূমিকম্প নিশ্চিত করেছে। ঘটনার পরপরই জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, আশপাশের কোনো পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

সোমবারের ৭.৫

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম বলেছে, এ দিনের কম্পন সোমবারের ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের তুলনায় কম ছিল। সোমবারের কম্পনে সড়ক ধসে পড়ে, বহু ভবনের কাচ ভেঙে যায় এবং প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ তৈরি হয়। আজ স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে আওমোরি উপকূলের কাছে নতুন এই ভূমিকম্পটি আঘাত হানে। 

আরও পড়ুন: Shivraj Patil Passes Away: প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী! কংগ্রেস নেতা শিবরাজ পাটিলের বয়স হয়েছিল ৯০, শোকার্ত রাজনৈতিক মহল...

আবার কাঁপবে মাটি-পাহাড়া-সমুদ্র

সোমবারের ভূমিকম্পে কমপক্ষে ৫০ জন আহত হন। এরপর জাপানের হাওয়া অফিস হোক্কাইডো থেকে টোকিওর পূর্বাঞ্চল চিবা পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করে। জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.