জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের (Government Shutdown) কারণে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল (Air Traffic Control) ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর জেরে ৭৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশ জুড়ে বিমানযাত্রায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মার্কিন দেশ জুড়ে পর্যটকেরা (Travellers across the United States) পড়ে গিয়েছেন ঘোর সংকটে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Massive Explosion in Mosque: জুম্মার নামাজের সময়ে ভয়ংকর বিস্ফোরণ মসজিদে! শরীরে আগুনপোড়ার দগদগে চিহ্ন নিয়ে অন্তত ৫৪ জনই...
সংকটে
মার্কিন দেশ জুড়ে বিমানযাত্রীরা পড়ে গিয়েছেন ঘোর সংকটে। তাঁরা বাতিল হয়ে যাওয়া টিকিটের জেরে ফের নতুন করে টিকিট কাটার জন্য দৌড়াদোড়ি ফেলে দিয়েছেন। ট্রাম্পের শাটডাউন এক ভয়ংকর অচলাবস্থার সৃষ্টি করেছে মহাদেশ জুড়ে। বড় বড় শহরের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি বন্ধ হয়ে যাওয়ায় দেশে যেন জরুরি অবস্থা জারি হয়েছে। যেন অলিখিত বনধ। যেন লকডাউন!
৭৫০টিরও বেশি ফ্লাইট বাতিল
৪০টি হাই ট্রাফিক এলাকায় চলাচল করা মোট বিমানের ১০ শতাংশের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলিতে শুক্রবার শত শত ফ্লাইট বাতিল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের কারণে ডোনাল্ড ট্রাম্পের দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর জেরে ৭৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশ জুড়ে বিমানযাত্রায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সারা দেশের যাত্রীরা ফ্লাইট ফের বুক করার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: Daughter Raped by Father: স্বয়ং বাবার তীব্র যৌনলালসার স্বীকার চোদ্দোর কন্যা? বাড়ি ফাঁকা পেলেই মেয়েকে বার বার ধর্ষণ কামুক...
মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন
এই শাটডাউন, যা এখন ৩৬তম দিনে পড়েছে তা মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। এর ফলে ১৩০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০০০০ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এজেন্টকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে।
এদিকে দিল্লি
এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে আজ, শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ কারণে শতাধিক ফ্লাইটে বিলম্ব হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ফ্লাইট বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যাত্রী সতর্কবার্তায় বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে যান্ত্রিক সমস্যার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) ফ্লাইট পরিচালনায় বিলম্ব হচ্ছে। দ্রুততম সময়ে সমস্যার সমাধানে তাদের দল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডসহ সব অংশীদারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)