)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঈদের কেনাকাটা সেরে আর বাড়ি ফেরা হল না! বাবা-মা ও ছেলেকে পিষে দিল ট্রাক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহে উপজেলায়।
জানা গিয়েছে, নিহতেরা হলেন মোস্তফা হোসেন, তাঁর স্ত্রী সেলিনা খাতুন। প্রাণ গিয়েছে তাঁদের আট বছরের ছেলে সন্তান মাহিনেরও। আজ, বৃহস্পতিবারে বাইকে করে ঝিনাইদহ শহরে দিকে যাচ্ছিলেন মোস্তাফা। পিছনে ছেলেকে নিয়ে বসেছিলেন সেলিনা। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর এলাকায় একটি ট্রাক ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহিনের। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, মোস্তফা ও সেলিনাকেও মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
মোস্তফার প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক ট্রাকটিকে ধরার চেষ্টা করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)